সাউথ বাংলা ২৪
advertisement

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার স্যামসাং, হুন্দাই ও হানওয়া
গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার তিন বড় কোম্পানি হুন্দাই, হানওয়া ও স্যামসাং। দেশটির সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) আলোচনা শেষে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্তও হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থমন্ত্রীর দক্ষিণ কোরিয়া সফরকালে হুন্দাই গ্লোভিস, হানওয়া ওশান ও স্যামসাং ইলেকট্রনিকসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দেশটির বাণিজ্যমন্ত্রী জুং-সুং পার্কের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মজুরি বোর্ড গঠনের তিন দিন পার হচ্ছে, সভা ডাকার কোনো উদ্যোগ নেই মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল মুকেশ আম্বানি এখন এশিয়ার সেরা ধনী, সম্পদ কত বাড়ল ৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ ৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ
advertisement

ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বাংলার ভূতের গল্প নিয়ে ‘ইনভিজিবল স্টোরিজ’

ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বাংলার ভূতের গল্প নিয়ে ‘ইনভিজিবল স্টোরিজ’

বাংলার লোককথা, ভূতের গল্প ও লোকজ সংস্কৃতিকে ভিন্ন আঙ্গিকে মঞ্চে তুলে ধরতে আসছে নাটক ‘ইনভিজিবল স্টোরিজ’। সমকালীন থিয়েটারের সঙ্গে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত
‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ মেলায় কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।

তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল।

বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল

১ হাজার ৮০০ কোটি টাকার মালিক এই মডেল
কেন্ডাল জেনার। রয়টার্স

রিয়েলিটি শোর পরিচিত মুখ থেকে বিশ্বের অন্যতম সফল মডেল—কেন্ডাল জেনারের উত্থান যেন বিনোদনজগতের এক আলাদা গল্প। কার্ডাশিয়ান পরিবারের সদস্য হিসেবে পরিচিতি পেলেও নিজের ক্যারিয়ার গড়েছেন ফ্যাশন–দুনিয়ায়। বিশ্বের নামী সব ফ্যাশন ব্র্যান্ডের হয়ে র‍্যাম্পে হেঁটেছেন, হয়েছেন প্রসাধনী ও ফ্যাশন প্রতিষ্ঠানের মুখ। ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক, বিজ্ঞাপন নিয়ে বিতর্ক—সব মিলিয়ে তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই।

আজ ৩ নভেম্বর কেন্ডাল জেনারের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্ম তাঁর। ৩১ বছরে পা রাখা এই মডেলের জীবন ও সাফল্যের গল্প একদিকে যেমন পরিশ্রমের, অন্যদিকে তেমনি তারকাখ্যাতি, পারিবারিক পরিচিতি ও বিতর্কেরও।ক্যামেরার সামনে শৈশব, স্বপ্ন ছিল মডেল হওয়ার কেন্ডালের বাবা ক্যাটলিন জেনার (আগে পরিচিত ছিলেন ব্রুস জেনার নামে) অলিম্পিকের স্বর্ণপদকজয়ী অ্যাথলেট।

মা ক্রিস জেনার যুক্তরাষ্ট্রের বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিত্ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন