সাউথ বাংলা ২৪
advertisement

৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ

৬০% স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি না পেয়ে করছেন অন্য কাজ
বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের রিজিওনাল প্র্যাকটিস ডিরেক্টর জেম মেতে, এশিয়ার প্রধান অর্থনীতিবিদ ফ্রান্সিসকা লিজেলোটে ওনসর্গ, বাংলাদেশ ও ভুটানের অপারেশনস ম্যানেজার গেইল মার্টিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন আহমেদ মাহবুব
ফটো কার্ড প্রিন্ট

দেশের কর্মক্ষম মানুষের ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এই সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ। এমনকি স্নাতক বা তার চেয়ে বেশি শিক্ষিত ব্যক্তিদের ৬০ শতাংশের বেশি চাকরি না পেয়ে অনানুষ্ঠানিক কাজে যোগ দিতে বাধ্য হচ্ছেন।

এসব কাজে তাঁদের আয় আনুষ্ঠানিক খাতের কর্মীদের তুলনায় ৪৫ থেকে ৮৪ শতাংশ কম।বিশ্বব্যাংকের ২০২৬ সালের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।অনানুষ্ঠানিক খাতে যাঁরা কাজ করেন, তাঁদের চাকরির নিয়োগপত্র থাকে না। ফলে আইনি সুরক্ষা নেই বললেই চলে। নিয়োগকর্তা চাইলে যেকোনো সময় কাজ থেকে বাদ দিতে পারেন।

এই খাতে নির্ধারিত মজুরিকাঠামো নেই।এদিকে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত
advertisement

জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আবেদনের শেষ দিন

জীবনসঙ্গীর খোঁজে বিনামূল্যে বিশ্বের সবচেয়ে সুখী দেশে ভ্রমণ করার সুযোগ, ঘনিয়ে আসছে আবেদনের শেষ দিন
অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ

জীবনসঙ্গীর খোঁজে দূরদেশে পাড়ি জমানোর সুযোগ যদি মেলে বিনা খরচে, কেমন হয়? তাও আবার বিশ্বের সবচেয়ে সুখী দেশে! অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের এক পর্যটন সংস্থা। ঠিকই ধরেছেন। দেশটির নাম ফিনল্যান্ড। আর সেই সংস্থার নাম হচ্ছে, 'ভিজিট ফিনল্যান্ড'।

অবিবাহিত ও সঙ্গী খুঁজছেন, এমন ১৬ জনের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে সুখী দেশচার দিনের এই ভ্রমণে ঘুরে দেখা যাবে ফিনল্যান্ডের শহর, উপভোগ করা যাবে স্থানীয় খাবার ও সংস্কৃতি।

সেই সঙ্গে সুযোগ থাকবে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার, এমনকি প্রেমের সম্পর্ক গড়ে ওঠারও।প্রেমের খোঁজে ডিনার ডেট‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই বিশেষ আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের আমন্ত্রণ জানাচ্ছে ভিজিট ফিনল্যান্ড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা

আ.লীগের সংযোগ থাকতে পারে, তবে শেখ হাসিনার ফেরার পথ তৈরি হচ্ছে না: তথ্য উপদেষ্টা
পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে সহিংসতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংযোগ থাকতে পারে। সরকার এমনটাই মনে করে।

তবে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে ফেরার পথ তৈরির জন্য এটি হচ্ছে বলে সরকার মনে করে না।সরকারের কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।উপদেষ্টা বলেন, ‘একটা বিষয় আমরা আগেও বলেছি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো কিছু করতে পারবে, এটা আমরা বিশ্বাস করি না।

কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর টাকাপয়সা আছে, লুটের টাকাপয়সা, তারা কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, টাকাপয়সা খরচ করে।’আন্দোলনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জড়িত থাকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেওয়া বক্তব্যের কথা বলে জাহেদ উর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলেছেন, তাঁর কাছে নিশ্চিত তথ্য আছে, সুতরাং সেটার সঙ্গে তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সংযোগ থাকতেই পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিক্ষোভের সময় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন পোশাকশ্রমিকেরা

বিক্ষোভের সময় পুলিশকে রাস্তায় ফেলে বেধড়ক পেটালেন পোশাকশ্রমিকেরা

মিরপুরে এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে পিটিয়েছেন বিক্ষোভকারীরা। মারাত্মক আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখুন ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন