advertisement

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’

‘এত সুখ যে সইবো কেমনে’,লিখেছেন সুনেরাহ্, ইধিকার প্রশ্ন, ‘বেশি উজ্জ্বল?’
অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল নিয়মিত ফেসবুক সরব। ব্যক্তিগত নানা তথ্যও প্রকাশ করেন ফেসবুকে। তিনি এবার লিখেছেন, ‘এত সুখ যে সইবো কেমনে, রাখবে কি ওই মনের ভিতর গোপনে।’
ফটো কার্ড প্রিন্ট

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল নিয়মিত ফেসবুক সরব। ব্যক্তিগত নানা তথ্যও প্রকাশ করেন ফেসবুকে।

তিনি এবার লিখেছেন, ‘এত সুখ যে সইবো কেমনে, রাখবে কি ওই মনের ভিতর গোপনে।’দীপাবলিতে নায়িকা পূজা চেরি লিখেছেন, ‘দীপাবলি কেবল প্রদীপ জ্বালানোর উৎসব নয়, নিজের অন্তরের অজ্ঞানতা, অহংকার ও অশুভ প্রবৃত্তিকে বিসর্জন দেওয়ার এক পবিত্র উপলব্ধি। অমাবস্যার নিঃশব্দ রাতে হাজার প্রদীপের আলোয় শুধু ঘর নয়, আলোকিত হোক মানুষের বিবেক!’শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমা নিয়ে আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী ইধিকা পাল।

তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ছবিটা একটু, বেশি উজ্জ্বল হয়ে গেছে?’‘সখি গো আমার মন ভালা না’ গানটির জন্য ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান গায়িকা লায়লা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

লাক্সা নুডলস স্যুপের রেসিপি লাক্সা নুডলস স্যুপের রেসিপি ‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ নতুন ভিডিও বার্তায় পরীমনি ‘এসব করে আপনারা আমাকে সরি বলাবেন?’ নতুন ভিডিও বার্তায় পরীমনি মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি মুকুট তুলে দেওয়ার রাতে হাই-ফ্যাশন ইভনিং গাউনে মিথিলা, দেখুন ৯টি ছবি ভাবুক সম্রাট ভাবুক সম্রাট রিপলি’স বিলিভ ইট অর নট! রিপলি’স বিলিভ ইট অর নট!
advertisement

ব্যাংক খাতে লোকসানি শাখা ১ হাজার ৬২৪টি, দুই বছরে বেড়েছে ৪০৮

দেশের ব্যাংক খাতে লোকসানি শাখার সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত দুই বছরে ব্যাংকগুলোর লোকসানি শাখা বেড়েছে ৪০৮টি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (১০ নভেম্বর ২০২৬)

নিউজিল্যান্ড–ভারত তৃতীয় ওয়ানডে আজ। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের শেষ দিন আজ।

রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।৩য় ওয়ানডেনিউজিল্যান্ড–ভারতসকাল ৮টা, সনি স্পোর্টস ১জাতীয় ক্রিকেট লিগসিলেট–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরাওয়ালপিন্ডি টেস্ট: ২য় দিনপাকিস্তান–শ্রীলঙ্কাসকাল ১০–৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপম্যাডঅ–১৯ এশিয়া কাপ ক্রিকেটভারত–আরব আমিরাতবেলা ১১টা, সনি স্পোর্টস ২

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন

মানুষ ঘুমের মধ্যে কথা বলে কেন
ঘুম মানেই মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়

গভীর রাতে হঠাৎ পাশের বিছানা থেকে কথা বলে উঠল। তুমি তাকিয়ে দেখলে, তোমার ভাই বা বোন দিব্যি ঘুমাচ্ছে। অথচ সে কী যেন বলছে! কখনো ফিসফিস করে, কখনো অস্পষ্ট শব্দে। মনে হচ্ছে কারও সঙ্গে কথা বলছে। তুমি কিছু জিজ্ঞাসা করতেই সে হয়তো উত্তরও দিয়ে দিল। কিন্তু সকালে উঠে তাকে রাতের ঘটনা জিজ্ঞাসা করলে দেখবে সে কিছুই মনে করতে পারছে না!তোমার নিজের সঙ্গেও কি কখনো এমন হয়েছে? ঘুমের মধ্যে কথা বলেছ, অথচ সকালে কিছুই মনে নেই?

এমন হলে ভয় পাওয়ার কিছু নেই। ঘুমের মধ্যে কথা বলা বেশ সাধারণ ঘটনা। বিজ্ঞানীরা মনে করেন, এর পেছনে রয়েছে মস্তিষ্কের কারসাজি।ঘুমালেও কি মস্তিষ্ক জেগে থাকেঘুম মানেই মস্তিষ্ক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া নয়। সারা রাত ঘুমের মধ্যেও মস্তিষ্কের বিভিন্ন অংশ নানা কাজ করতে থাকে। ঘুমেরও কয়েকটি ধাপ আছে। একেক ধাপে মস্তিষ্ক ও শরীরের কাজের ধরন একেক রকম।ঘুমের একটি ধাপের নাম র‍্যাপিড আই মুভমেন্ট বা সংক্ষেপে রেম ঘুম।

এ সময় চোখের পাতা বন্ধ থাকলেও চোখের মনি দ্রুত নড়াচড়া করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন