সাউথ বাংলা ২৪
advertisement

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আমিনুল ইসলাম। তিনি বছর ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন
ফটো কার্ড প্রিন্ট

২৭ বছর আগের কথা। ১৯৯৯ সালে এসএসসি পাস করেছিলেন মো. আমিনুল ইসলাম। এরপর জীবনের ব্যস্ততায় পড়াশোনায় ছেদ পড়ে। একসময় নির্বাচিত হন জনপ্রতিনিধিও। একে একে কেটে যায় অনেকগুলো বছর। কিন্তু মনের ভেতরে উচ্চমাধ্যমিক পাস করার ইচ্ছাটা বেঁচে ছিল। অবশেষে সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিলেন তিনি। ৪৭ বছর বয়সে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন আমিনুল।

আমিনুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিক্যাল মোড় এলাকার তোরাব আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। টানা তিন মেয়াদে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তাঁর সংসার। চলতি বছর তাঁর স্ত্রী মোসা. হুসনে আরা ও বড় ছেলে মো. স্বাধীন একসঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

একই বছরে পরিবারের তিন সদস্যের পরীক্ষায় পাস করার আনন্দে তাঁদের বাড়িতে এখন অন্য রকম উৎসবের আমেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে ৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী ৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী ‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’ ‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’ ডিসেম্বরের কথা বলে পলাতক নেতাদের ‘বুস্টআপ’ করার চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরের কথা বলে পলাতক নেতাদের ‘বুস্টআপ’ করার চেষ্টা: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স...
advertisement

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর। প্রায় ৩৫ ধরনের মিষ্টির মধ্যে দইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

বনসাই দেখে মুগ্ধ হয়ে একসময় নিজেই বনসাই বানানো শুরু করেন কুমিল্লার বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। ৪০ বছর ধরে প্রায় ৫০০ বনসাই গড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’
জুনায়েদ ইসলাম ওরফে সিফাত। গত শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনো সেই কারণই জানতে পারলাম না।’—কথাগুলো বলছিলেন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপারের একটি ভাড়া বাসায় গত ২৫ জুন খুন করা হয় জুনায়েদের মা ও তিন বোনকে। পরিবারটির বেঁচে থাকা একমাত্র সদস্য জুনায়েদ।মা ও তিন বোন খুন হওয়ার পর থেকে জুনায়েদ পাশের আরেকটি বাসায় থাকেন।

এলাকায় একটি রড সিমেন্টের দোকানে চাকরি করেন তিনি। সেই দোকানের পাশের একটি কক্ষে গত শনিবার জুনায়েদের সঙ্গে কথা হয়। তিনি জানান, সারা দিন দোকানেই সময় কাটে থাকে। রাতে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর কেবল মা ও তিন বোনের কথা মনে পড়ে তাঁর।জুনায়েদ বলেন, ‘মা ও বোনদের জন্য খুব কষ্ট হয়। প্রতিটি দিন কষ্টে কাটে। এই কষ্ট কাউকে বোঝাতে পারব না। রাতে বাসায় ফিরলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। বিছানায় ছটফট করি, কিন্তু ঘুম আসে না।

মা ও বোনদের স্মৃতি শুধু চোখের সামনে ভাসে।’ তিনি বলেন, ‘প্রতিদিনই মনে হয়, মা ও বোনেরা বুঝি বাসায় আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন