‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনো সেই কারণই জানতে পারলাম না।’—কথাগুলো বলছিলেন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপারের একটি ভাড়া বাসায় গত ২৫ জুন খুন করা হয় জুনায়েদের মা ও তিন বোনকে। পরিবারটির বেঁচে থাকা একমাত্র সদস্য জুনায়েদ।মা ও তিন বোন খুন হওয়ার পর থেকে জুনায়েদ পাশের আরেকটি বাসায় থাকেন।
এলাকায় একটি রড সিমেন্টের দোকানে চাকরি করেন তিনি। সেই দোকানের পাশের একটি কক্ষে গত শনিবার জুনায়েদের সঙ্গে কথা হয়। তিনি জানান, সারা দিন দোকানেই সময় কাটে থাকে। রাতে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর কেবল মা ও তিন বোনের কথা মনে পড়ে তাঁর।জুনায়েদ বলেন, ‘মা ও বোনদের জন্য খুব কষ্ট হয়। প্রতিটি দিন কষ্টে কাটে। এই কষ্ট কাউকে বোঝাতে পারব না। রাতে বাসায় ফিরলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। বিছানায় ছটফট করি, কিন্তু ঘুম আসে না।
মা ও বোনদের স্মৃতি শুধু চোখের সামনে ভাসে।’ তিনি বলেন, ‘প্রতিদিনই মনে হয়, মা ও বোনেরা বুঝি বাসায় আছে।
সূত্র: প্রথম আলো