সাউথ বাংলা ২৪
advertisement

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদোকে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে আল নাসর
ফটো কার্ড প্রিন্ট

এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে উজবেকিস্তান গেছে আল নাসর। তবে দলের সঙ্গে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো। আজ রাতে তাশখন্দে স্বাগতিক দেশটির ক্লাব পাকতাকোরের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ মহাতারকাকে ছাড়াই খেলতে হবে আল নাসরকে।রোনালদো ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি কিংসলে কোমান ও মোহামেদ সিমাকানকে। কোচ আঙ্গে পোস্তেকোগলু জানিয়েছেন, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের ধকল বিবেচনায় এই তিন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে নিরাপত্তাশঙ্কার কারণেই পর্তুগিজ মহাতারকাকে তাশখন্দে নেওয়া হয়নি বলে জানিয়েছে ইএসপিএন।ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। গত সপ্তাহে সৌদি আরবের ক্লাব আল নাসরের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসল।

পরে ম্যাচটি স্থগিত করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।এর আগে গত ১২ অক্টোবর রিয়াদে আল নাসরের একটি ম্যাচও ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের বাবরকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার একাডেমিতে পাঠানোর পরামর্শ ইউসুফের অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল
advertisement

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে

ঐতিহ্য আর আস্থার মিলন: ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার টিকে আছে ৩০ বছর ধরে

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার ঈদ উপলক্ষে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর। প্রায় ৩৫ ধরনের মিষ্টির মধ্যে দইয়ের চাহিদা সবচেয়ে বেশি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

৪০ বছর ধরে ৫০০ বনসাই গড়েছেন এই বৃক্ষপ্রেমী

বনসাই দেখে মুগ্ধ হয়ে একসময় নিজেই বনসাই বানানো শুরু করেন কুমিল্লার বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ। ৪০ বছর ধরে প্রায় ৫০০ বনসাই গড়েছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’

‘আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, কারণই জানতে পারলাম না’
জুনায়েদ ইসলাম ওরফে সিফাত। গত শনিবার লক্ষ্মীপুরের রায়পুরে

‘বিচার তো অনেক দূরের কথা, চার মাস পার হয়ে গেল, আমার মা ও তিন বোনকে কেন হত্যা করা হলো, এখনো সেই কারণই জানতে পারলাম না।’—কথাগুলো বলছিলেন জুনায়েদ ইসলাম ওরফে সিফাত (১৮)। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ধানহাটা এলাকার নদীপারের একটি ভাড়া বাসায় গত ২৫ জুন খুন করা হয় জুনায়েদের মা ও তিন বোনকে। পরিবারটির বেঁচে থাকা একমাত্র সদস্য জুনায়েদ।মা ও তিন বোন খুন হওয়ার পর থেকে জুনায়েদ পাশের আরেকটি বাসায় থাকেন।

এলাকায় একটি রড সিমেন্টের দোকানে চাকরি করেন তিনি। সেই দোকানের পাশের একটি কক্ষে গত শনিবার জুনায়েদের সঙ্গে কথা হয়। তিনি জানান, সারা দিন দোকানেই সময় কাটে থাকে। রাতে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর কেবল মা ও তিন বোনের কথা মনে পড়ে তাঁর।জুনায়েদ বলেন, ‘মা ও বোনদের জন্য খুব কষ্ট হয়। প্রতিটি দিন কষ্টে কাটে। এই কষ্ট কাউকে বোঝাতে পারব না। রাতে বাসায় ফিরলে হাত-পা ঠান্ডা হয়ে আসে। বিছানায় ছটফট করি, কিন্তু ঘুম আসে না।

মা ও বোনদের স্মৃতি শুধু চোখের সামনে ভাসে।’ তিনি বলেন, ‘প্রতিদিনই মনে হয়, মা ও বোনেরা বুঝি বাসায় আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন