আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডের (আইএআইও) বাংলাদেশ জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। এখান থেকে বাছাই করা শিক্ষার্থীরাই ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি ভিয়েতনামে অনুষ্ঠেয় আইএআইওতে বাংলাদেশের হয়ে লড়বে।আইএআইওর জন্য জাতীয় দল গঠনের এই আয়োজন এবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে, ১৫-২৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে অলিম্পিয়াডের নিবন্ধন চলে। এতে সারা দেশের ৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থী সাড়া দিয়েছে। প্রতিযোগীদের বয়স ১১-১৯ বছরের মধ্যে। তবে বেশিরভাগ শিক্ষার্থীই একাদশ ও দ্বাদশ শ্রেণির। নীলফামারী, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, খুলনা, নড়াইল, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের ১৪টি জেলা থেকে প্রতিযোগীরা আসছে।
নিবন্ধনকারীদের অর্ধেকের বেশি শিক্ষার্থী এর আগেও বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।
সূত্র: প্রথম আলো

মৃত ও প্রবাসীদের দেখিয়েছেন শ্রমিক, ভুয়া ভাউচারে আত্মসাৎ ৫৫ প্রকল্পের টাকা
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: বন্ধু দীপ হেফাজতে
মেঘনায় গুলিবিদ্ধ জেলের মৃত্যু : ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, থানায় পুলিশের জিডি
প্রাণবৈচিত্র্য সম্মেলন কি প্রাণপ্রকৃতির রক্তক্ষত আমলে নেবে
পরিচিত শব্দের অচেনা ইতিহাসে নোয়াখালী বন্ধুসভার পাঠচক্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন