সাউথ বাংলা ২৪
advertisement

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি

জানুয়ারির মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন মজুরি দিতে হবে: গার্মেন্ট শ্রমিক সংহতি
অবিলম্বে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। ৪ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

আন্দোলনরত পোশাকশ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনায় নিয়ে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। পাশাপাশি আন্দোলনের কারণে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দাবি জানিয়েছে সংগঠনটি।আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার এ কথা বলেন।

সরকার গঠিত মজুরি বোর্ডের প্রথম সভার দিনে এই সমাবেশের আয়োজন করে গার্মেন্ট শ্রমিক সংহতি। সমাবেশ থেকে শ্রমিক তৌফিক শেখ হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারও দাবি করা হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে তাসলিমা আখতার বলেন, শ্রমিকদের পক্ষ থেকে ৩০ হাজার থেকে ৩৫–৩৬ হাজার টাকা পর্যন্ত মজুরির যে দাবিগুলো উঠছে, প্রতিটি দাবি মজুরি বোর্ডকে বিবেচনা করতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিকে বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা করে জানুয়ারির মধ্যেই নতুন মজুরি দিতে হবে।বিভিন্ন এলাকায় শ্রমিকদের ওপর নির্যাতন হয়েছে উল্লেখ করে গার্মেন্ট শ্রমিক সংহতির এই নেতা বলেন, শুধু তা–ই নয়, বিভিন্ন জায়গায় সাধারণ শ্রমিকেরাও গ্রেপ্তার হয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা হঠাৎ বাড়লো ডলারের দাম, খোলাবাজারে ১২৯ টাকা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করলো বাংলাদেশ ব্যাংক
advertisement

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শোভাযাত্রায় নিজে পায়ে হেঁটে অংশ নেবেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার

পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে ডাকাতি, চালকসহ তিনজন গ্রেপ্তার
ডাকাত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসফেরত দুই ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। তাঁদের কাছ থেকে ১৮ ভরি সোনার গয়না, পাঁচটি মুঠোফোন, ল্যাপটপ, ট্যাবসহ প্রায় ৪৬ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার ভোররাত তিনটার দিকে সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত অভিযোগে প্রবাসীদের বহনকারী ব্যক্তিগত গাড়ির চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁদের কাছ থেকে লুট হওয়া সাড়ে আট ভরি সোনার গয়নাসহ কিছু মালামাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন প্রাইভেট কারের চালক রূপগঞ্জের চরপাড়া এলাকার শাহীন, তাঁর ভাই সোহেল এবং একই এলাকার আইয়ুব।ভুক্তভোগী দুবাইপ্রবাসী জামাল হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ও তাঁর বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পরে পূর্বপরিচিত গাড়িচালক শাহীনের প্রাইভেট কারে করে তাঁরা কাঞ্চনের উদ্দেশে রওনা হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন