সাউথ বাংলা ২৪
advertisement

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান

শিল্পাঞ্চলে অস্থিরতা সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হতে বললেন শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আন্দোলন এবং শিল্পাঞ্চল এলাকায় অস্থিরতার দ্রুত সমাধানে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, শিল্প খাতের ক্ষতি তত বাড়বে।আজ বুধবার এক ভিডিও বার্তায় শফিকুর রহমান বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় পোশাকশ্রমিকেরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আন্দোলন করছেন। এ কারণে অনেক শিল্পকারখানা বন্ধ রাখা হয়েছে।

দু–এক জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।গাজীপুরের শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।শফিকুর রহমান বলেন, পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয় ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয় বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত আ.লীগ, বিএনপি দেখছে আ.লীগের ভূত: নাহিদ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
advertisement

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ছাড়পত্র নয়

রাশিয়া, জাপান, সার্বিয়াসহ বিশ্বের ১২টি দেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের বহির্গমন ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অভিবাসন মানে কেবল বিদেশ থেকে পাঠানো অর্থ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মানুষের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

শ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আন্দোলনরত পোশাকশ্রমিকদের কারখানার কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না।

আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে। তবে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।রাজধানীর সচিবালয়ে আজ বুধবার সন্ধ্যায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক সংবাদ এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমসচিব আবদুর রহমান তরফদার, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, শ্রমিকনেতা মন্টু ঘোষ, নাজমা আক্তার, তাসলিমা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজীপুরে নিহত শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন