সাউথ বাংলা ২৪
advertisement

এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের

এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের
বলিউড অভিনেত্রী দিয়া মির্জা
ফটো কার্ড প্রিন্ট

ঘোর অসন্তোষ প্রকাশ করে ভারতের বম্বে হাইকোর্ট বলেছেন, আতশবাজিবিরোধী প্রচারে অভিনেত্রী দিয়া মির্জার পোস্ট ফিরিয়ে আনতে হবে। বৃহন্মুম্বাই পৌরসভা কর্তৃপক্ষকে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন ক্ষুব্ধ বিচারপতি গিরিশ এস কুলকার্নি ও বিচারপতি নীলা গোখলের ডিভিশন বেঞ্চ।বিচারপতিরা বলেছেন, হাইকোর্টের নির্দেশেই ওই আতশবাজিবিরোধী প্রচারাভিযান চালানো হয়েছিল। অথচ দিয়া মির্জার ভিডিও বার্তা সরিয়ে দেওয়া হয়েছে।

অসন্তুষ্ট বিচারপতিরা বলেছেন, ভুললে চলবে না এটা ধর্মনিরপেক্ষ দেশ। মুম্বাই শহরের মূল ভিত্তিই হলো সম্প্রীতি ও একতা। কয়েকজন দায়িত্বজ্ঞানহীন মানুষের মন্তব্যের কারণে সেই সামাজিক ভারসাম্য নষ্ট হতে দেওয়া যাবে না।দীপাবলির সময় আতশবাজি পোড়ানোর কারণে দূষণ বৃদ্ধি ঘটে।

সেই বিষয়ে মানুষকে সচেতন করতে বম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত ও পরিচিত ব্যক্তিদের দিয়ে প্রচার চালানোর নির্দেশ দিয়েছিলেন বৃহন্মুম্বাই পৌরসভাকে।বিজেপি–শিবসেনা পরিচালিত পৌরসভা সেই কাজে বেছে নিয়েছিল মাধুরী দীক্ষিত, দিয়া মির্জা, মারাঠি সিনেমার অভিনেত্রী নিশিগন্ধা ওয়াড, ক্রিকেটার অজিঙ্ক রাহানেদের মতো সুপরিচিত মানুষদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত নেপালে এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় পর্যটক নিহত সিডনিতে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা সিডনিতে বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তুলছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে নেতানিয়াহু এখন কেন ‘জয় চুরি হয়ে যাওয়ার’ অভিযোগ তু... মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি
advertisement

রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির

রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির
রাশনা ইমাম

নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যৌন হয়রানির অভিযোগ জানাতে পাঁচ সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করেছে বোর্ড। কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমামকে।বিসিবির সর্বশেষ নির্বাচনের আগে তামিম ইকবালের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন রাশনা ইমাম।

সে সময় তিনি নারী উইংয়ের প্রধানের দায়িত্বও পালন করেছেন।পাঁচ সদস্যের এই কমিটির অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার আনীতা গাজী রহমান ও জারিন মাহমুদ হোসেন। কমিটিতে একজন সাবেক ক্রিকেটারও থাকবেন। তবে তাঁর নাম এখনো চূড়ান্ত হয়নি।কমিটির উল্লেখযোগ্য দিক হলো, এতে বিসিবিসংশ্লিষ্ট কাউকে রাখা হয়নি।

ফলে অভিযোগের তদন্তে বোর্ডের ভেতরের কারও প্রভাব বা স্বার্থের সংঘাতের আশঙ্কা এড়ানোর সুযোগ থাকবে।নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার সেনোরা

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার সেনোরা
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল (বাঁয়ে) ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের অফিশিয়াল ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘সেনোরা’।

এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় গত রোববার সাফ সেক্রেটারিয়েটে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম এবং সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, আগামী এক বছরে সাফের সাতটি সদস্য দেশের নারী ফুটবল দলগুলোর জন্য মোট ৩৪ হাজার স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করবে সেনোরা।

পাশাপাশি নারী ফুটবলারদের জন্য মাসিককালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রমও যৌথভাবে পরিচালিত হবে।‘প্লে অন পিরিয়ড, প্লে উইথ কনফিডেন্স’ স্লোগানে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মাসিককে ঘিরে সামাজিক সংকোচ ও প্রয়োজনীয় সুবিধার অভাবে মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ যেন বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করা।এই চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলারদের মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষা ও খেলাধুলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি যৌথ পথ চলার সূচনা হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডাম্পলিং স্যুপের রেসিপি

ডাম্পলিং স্যুপের রেসিপি
ডাম্পলিং স্যুপ

ডাম্পলিং খাওয়া যায় নানাভাবে। এখানে রইল ডাম্পলিং স্যুপের রেসিপি। হালকা শীতের ভোরে অথবা সন্ধ্যায় এমন ডাম্পলিং খেতে মজা।

রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানাডাম্পলিংয়ের উপকরণডাম্পলিং র‍্যাপার ১২টিমুরগির কিমা ২০০ গ্রামআদাকুচি ১ চা-চামচস্প্রিং অনিয়ন ২ টেবিল চামচসয়া সস ১ টেবিল চামচতিলের তেল ১ চা-চামচচিকেন স্টক জেলি আধা কাপ (স্টক ঠান্ডা করে জমিয়ে তৈরি করা)স্যুপের উপকরণচিকেন স্টক ৪ কাপআদাকুচি ১ চা-চামচসয়া সস ১ টেবিল চামচস্প্রিং অনিয়ন ২ টেবিল চামচলবণ স্বাদমতোগোলমরিচ স্বাদমতোপ্রণালিডাম্পলিং স্যুপমুরগির কিমা, আদা, স্প্রিং অনিয়ন, সয়া সস ও তিলের তেল মেশান।

জমাট স্টক জেলি ছোট টুকরা করে কিমার সঙ্গে মেশান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন