ভারতের উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য মণিপুরে দীর্ঘমেয়াদি সহিংসতার জন্য শাসক দল বিজেপিকে দায়ী করেছে দেশটির বিরোধী দল কংগ্রেস। তারা বলেছে, সরকারের চরম উদাসীনতা, রাজনৈতিক ঔদ্ধত্যের কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের চূড়ান্ত গাফিলতিকে দায়ী করে ২০২৭ সালের লোকসভা নির্বাচনে মণিপুরে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে শীর্ষ কংগ্রেস নেতৃত্ব।গতকাল সোমবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ব ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বিশেষ বৈঠক ডাকেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এই বৈঠকে মণিপুরের বর্তমান সামাজিক-রাজনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তাব্যবস্থার সার্বিক পর্যালোচনার পাশাপাশি রাজ্যের চলমান সহিংসতার বিরুদ্ধে জোরালো উদ্বেগ প্রকাশ করা হয়।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি
যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬
মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯
মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯
ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন