advertisement

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা

স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা
নিজ বাসার সামনেই একের পর এক ছুরিকাঘাত করা হয় স্কুলছাত্রীকে। আজ সোমবার দুপুরে কুষ্টিয়ার থানাপাড়া এলাকায়
ফটো কার্ড প্রিন্ট

কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তবে তাকে এখনো আটক করতে পারেনি। তার বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে গেছেন।

এদিকে ওই ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।আজ সোমবার বেলা ১টা ১১ মিনিটের দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বাসার সামনে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। সে শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮ মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮ ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ গাড়ি থেকে রক্তাক্ত তরণীর লাফ, শুরু হলো পুলিশের ‘গজব রাত’ আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক
advertisement

নারী শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, চালকের সাহসিকতায় রক্ষা

নারী শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, চালকের সাহসিকতায় রক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের শিক্ষার্থীরা। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮

মিয়ানমার থেকে নৌকায় টেকনাফে অনুপ্রবেশ, নারী-শিশুসহ আটক ৩৮
নাফ নদী

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার নৌকায় বাংলাদেশে প্রবেশের পর নারী, পুরুষ, শিশুসহ ৩৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে ১৪ নারী, ৮ পুরুষ ও ১৬ শিশু রয়েছে। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

এ সময় কয়েকজন পাচারকারী পালিয়ে পাহাড়ে আত্মগোপন করেন বলে জানা গেছে।বিকেলে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সাগরপথে অনুপ্রবেশের সময় ৩৮ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। তাঁদের সবাই রোহিঙ্গা বলে সন্দেহ করা হচ্ছে।

পরিচয় শনাক্তের পর আইনগত প্রক্রিয়া নেওয়া হবে।বিজিবি ও স্থানীয় লোকজন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে মিয়ানমার থেকে মানুষবোঝাই একটি মাছ ধরার নৌকা টেকনাফ উপকূলে আসে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

ঢাকায় কয়েকটি স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

রাজধানীর একাধিক স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল ছোড়ার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ ও স্থানীয় জনতা। বিস্তারিত ভিডিওতে....

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন