advertisement

শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

শ্রমজীবী মানুষের জন্য ৬টি হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট

শ্রমজীবী মানুষের চিকিৎসার জন্য সরকার ৬টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ কথা বলেন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক ৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক ইলেকট্রিক কড়াত দিয়ে গাছ কেটে মহাসড়ক অবরোধ ইলেকট্রিক কড়াত দিয়ে গাছ কেটে মহাসড়ক অবরোধ এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী এনআইডি সংশোধন জটিলতা নিয়ে সংসদে প্রশ্ন, কী বললেন প্রতিমন্ত্রী স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর শনাক্ত, বাড়িতে ঝুলছে তালা
advertisement

অর্থায়ন ছাড়া জলবায়ু প্রতিশ্রুতি অর্থহীন: জাতিসংঘ সভাপতি

অর্থায়ন ছাড়া জলবায়ু প্রতিশ্রুতি অর্থহীন: জাতিসংঘ সভাপতি
আগামী কপ৩১ জলবায়ু সম্মেলনে প্যারিস চুক্তির বাস্তবায়ন, টেকসই জলবায়ু অর্থায়ন এবং মানুষের জীবন সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি

আদাবরে পেট্রলবোমা–গানপাউডারসহ ছাত্রলীগ সম্পাদকসহ গ্রেপ্তার ২: এসআরবি
হাতকড়া

রাজধানীর আদাবর থেকে ছয়টি পেট্রলবোমা, ৯৫০ গ্রাম গানপাউডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি–২। আজ সোমবার ভোররাতে শ্যামলী রিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন মো. মাহবুব হোসেন (২৯) ও মো. রাশেদ কবির (২৮)। এসআরবি–২–এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন ব্যক্তি নাশকতার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে শ্যামলী রিং রোড এলাকায় অবস্থান করছেন।

পরে অভিযান চালিয়ে মোটরসাইকেল আরোহী মাহবুব ও রাশেদকে পেট্রলবোমা, গানপাউডারসহ আটক করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে মাহবুব হোসেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে তাঁরা এসব বিস্ফোরক দ্রব্য নিয়ে অবস্থান করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।মাহবুব হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় হত্যাচেষ্টা, দাঙ্গা ও হাঙ্গামা, গুরুতর জখম এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক

৯ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দিতে ২৭০০ কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

সংকটে থাকা ৯টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকারের কাছে ২ হাজার ৭০৭ কোটি টাকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের কাছে এই অর্থ চেয়ে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ২৭ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরত দিতে এই টাকা চাওয়ার সিদ্ধান্ত হয়।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার জন্য টাকা চাওয়া হয়েছে সেগুলো হলো ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং। এসব প্রতিষ্ঠানে টাকা রেখে দীর্ঘদিন ধরে তা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা।

এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে সরকারের কাছে অর্থ চেয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে, ৯ প্রতিষ্ঠানের মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স ও ফারইস্ট ফাইন্যান্সের আমানতকারীদের টাকা ফেরত দিতে জরুরি ভিত্তিতে লাগবে প্রায় দেড় হাজার কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন