advertisement

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক

বাংলাদেশের অর্জন শুধু ব্যক্তিগত রেকর্ড আর মাইলফলক
সিলেট টেস্ট ড্র করে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দল
ফটো কার্ড প্রিন্ট

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কারোরই যে মাঠ ছেড়ে যাওয়ার ইচ্ছা ছিল না, তা তাঁদের কাছে না শুনেও বলে দেওয়া যায়। আলোক স্বল্পতায় খেলা বন্ধ না হলেও যে সিলেট টেস্ট তারা জিতে যেত, তা নয়। কিন্তু অন্তত চেষ্টা তো করা যেত; আলো কম থাকায় তা থেমে গেছে আধঘণ্টা আগেই।৩৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটে ১৮৪ রান তোলার পর খেলা থেমে যাওয়ায় স্বস্তিতে থাকার কথা বাংলাদেশের খেলোয়াড়দের।

এই টেস্টে তাঁরা যা খেলেছেন, তাতে ড্র নিয়ে সন্তুষ্ট না থেকে উপায় নেই। অবশ্য চাইলে এখন এই প্রশ্নও তুলে দেওয়া যায়, বাংলাদেশ আসলে জিততে চেয়েছে তো?স্বাগতিক হিসেবে তাদের চাওয়া অনুযায়ীই উইকেট তৈরি হওয়ার কথা। সিলেটে চতুর্থ ও পঞ্চম দিনে উইকেট যেরকম বোলারদের জন্য প্রায় কিছুই রাখেনি, সেখানে কোনো ফল বের হওয়া কঠিন কাজই ছিল।

তাও যে বাংলাদেশ ড্র করতে পেরেছে, ওই কৃতিত্বের প্রায় পুরোটাই তাওহিদ হৃদয়ের।প্রথম ইনিংসে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি তো করেছিলেনই, দ্বিতীয় ইনিংসেও তিনি দলের বিপর্যয় ঠেকিয়ে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৯৭ মিনিটে দারুণ সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা ৯৭ মিনিটে দারুণ সেভ, বিশ্বকাপের নায়ক ভোজিনিয়ার হাতে কোলো কোলোর শিরোপা বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে বাটলারের অনুপস্থিতিতে নারী দলের দায়িত্বে ফরাসি কোচ এরিক মাঁরে টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত টেস্টে কোন দেশের সর্বোচ্চ রান কার এবং কত জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল জাতীয় দলে নতুন ডানহাতি ওপেনার কে এই মাহফিজুল দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
advertisement

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত

চতুর্থ অধিবেশন পরিচালনায় সভাপতিমণ্ডলীতে পাঁচ সদস্য মনোনীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান

চলাচলে প্রতিবন্ধকতা, চসিকের অভিযানে উচ্ছেদ ফুটপাতের ৫০ দোকান
চট্টগ্রাম নগরের পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলা জিয়া পরিষদের নেতাকে বহিষ্কার
জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে

জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করার পর তাঁকে বহিষ্কার করা হলো। ‎গতকাল রোববার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

আজ সোমবার দুপুরে আমিনুল ইসলাম বকুল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন।‎জানতে চাইলে আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মারুফ হাসান সংগঠনের মানমর্যাদা নষ্ট করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’—মারুফ হাসান, জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদকআমি আগাগোড়াই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে অসুস্থতার কারণে মাঝখানে একটু নিষ্ক্রিয় থেকেছি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য দেওয়ার সময় আমার কিছু শব্দচয়ন ভুল হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন