advertisement

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের
আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠকে বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন
ফটো কার্ড প্রিন্ট

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে তারা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব দেওয়া হয়।

তিন ঘণ্টার সভা শেষে সাংবাদিকদের যৌথ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার তাঁদের প্রস্তাবের বিস্তারিত তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিলিয়ন ডলারের ক্লাবে দেশের ৯ শিল্প গ্রুপ বিলিয়ন ডলারের ক্লাবে দেশের ৯ শিল্প গ্রুপ ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা শুরু, সমাবেশ করছে শ্রমিক সংগঠন বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা বিলিয়ন ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ, তালিকায় কারা মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ মজুরি বোর্ডের সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
advertisement

২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া

২৬, ২৭ নাকি ৩৩? গুগলের তথ্যে বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া
সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকে

সাদিয়া আয়মান। ছবি: ফেসবুক থেকেজন্মদিন নিয়ে এবার বিপাকে পড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তাঁর নিজের নামে তৈরি প্রোফাইলে জন্মসাল ঘিরে ভুল তথ্য রয়েছে। সেই তথ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করেছেন এই নাট্য অভিনেত্রী। কারণ, বয়স নিয়ে সত্যটি সঠিক নয়। সাদিয়া আয়মান লিখেছেন, বয়সের তথ্য কোনো যাচাই–বাছাই না করেই কেউ গুগলে মনমতো তথ্য জুড়ে দিয়েছেন।

এ নিয়ে সাদিয়া মজা করে লিখেছেন, ‘গুগলে আমার নামে, আমার বয়স দিয়ে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, না হয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে।’দুই আয়মানের দেখা, ছবিতে গুঞ্জনের জবাব দিলেন সাদিয়া আয়মানসাদিয়া আয়মান ছবি ফেসবুকে পোস্ট করেছেনজানা যায়, নানা কারণেই এই ভুল তথ্যের জন্য জটিলতা তৈরি হয়। কারণ, এখন প্রয়োজনে অনেকেই গুগল থেকে তথ্য নেয়।

এই তথ্য সংশোধন করা জরুরি বলে মনে করেন সাদিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৃষ্টিকর্তা অন্য কিছু লিখে রেখেছিলেন

সৃষ্টিকর্তা অন্য কিছু লিখে রেখেছিলেন

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।২০১৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন। বিকেলবেলা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের গ্যালারিতে বসে কাঁদছি।

আমাকে সান্ত্বনা দিচ্ছে দুই সহপাঠী বন্ধু। বিকেলে স্টেডিয়ামে ঘুরতে আসা কয়েকজন এই দৃশ্য দেখে জিজ্ঞেস করল, ফেল করার কারণে কান্না করছি কি না। আমার বন্ধুরা জবাবে বলল, ‘না।’ আমার অবশ্য জবাব দেওয়ার মতো অবস্থা ছিল না। একটানা কাঁদছি। সেবার কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল মাত্র ৫৯ দশমিক ৮০ শতাংশ। কৃতকার্যদের তালিকায় আমার নামও আছে। কান্নার কারণ দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভেঙে যাওয়া।

স্বপ্নপূরণের জন্য যে জিপিএ প্রয়োজন ছিল, সেটা না পাওয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, পাসপোর্টের প্রয়োজন নেই: আসিফ নজরুল

শেখ হাসিনাকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই, পাসপোর্টের প্রয়োজন নেই: আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ সোমবার বেলা তিনটার দিকে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তাঁকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। প্রত্যর্পণ চাওয়া একজন দণ্ডিত অপরাধী নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারেন না। তাঁকে ফিরতে হবে দণ্ডিত অপরাধী হিসেবেই।

এ জন্য পাসপোর্টের প্রয়োজন নেই।আজ সোমবার বেলা তিনটার দিকে ‘শেখ হাসিনার ভুল’ শিরোনামে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন আসিফ নজরুল।শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন। যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন