ফরিদপুর বন্ধুসভার আয়োজনে শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে একটি সোনালি বিকেল ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল চারটার দিকে শহরের টেপাখোলা মহল্লায় অবস্থিত সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শান্তিনিবাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।সূচনা বক্তব্য দেন প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা। তিনি বলেন, ‘আগামী ৪ নভেম্বর প্রথম আলো পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
এ লক্ষ্যকে সামনে রেখে আজ আপনাদের নিয়ে বন্ধুসভার পক্ষ থেকে পিঠা উৎসবের আয়োজন করা হলো।’নিজের অভিব্যক্তি তুলে ধরে শান্তিনিবাসের নিবাসী শেখ সাজ্জাদ হোসেন (৭৪) বলেন, তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের গাড়িচালক ছিলেন। দুই ছেলে ও চার মেয়ের বাবা। ছেলেদের পরিচয় তিনি দিতে চান না। ছয়তলা একটি বাড়ি ছিল, যেটি ছেলেমেয়েদের নামে লিখে দিয়েছেন। এর পর থেকে তিনি গত ৯ বছর ৯ মাস এ কেন্দ্রের নিবাসী।
এ ধরনের অনুষ্ঠানের আয়োজন দেখলে তাঁর অতীতের স্মৃতি ও ছেলেমেয়েদের কথা মনে পড়ে যায়।
সূত্র: প্রথম আলো

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর
খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা, বেড়েছে ব্যাংকেও
পল্টনে সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, চালকের আসনে ছিলেন ছেলে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন