advertisement

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং
মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য। আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য
ফটো কার্ড প্রিন্ট

হেমন্তের বৃষ্টি, হালকা কুয়াশা আর ঝরে পড়া হলুদ পাতায় অন্য রকম এক রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের মিজুলা শহর। ৩১ অক্টোবর হ্যালোউইন ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ। বাড়ির উঠান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সবখানেই ভূত, কঙ্কাল আর বিচিত্র সাজে জমে উঠেছে আয়োজন। প্রকৃতির রহস্যময় আবহে উৎসব পেয়েছে বাড়তি মাত্রা। ছবি তুলেছেন মোছাব্বের হোসেন। মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য।

আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য কখনো হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দূরের গাছপালা আর বাড়িঘর ঝাপসা হয়ে তৈরি করছে রহস্যময় পরিবেশ।গাছের ডালে ডালে হলুদ আর সোনালি পাতার সমারোহ। বাতাসে দুলতে দুলতে কিছু পাতা ঝরে পড়ছে ভেজা ফুটপাতে।বৃষ্টিতে ভেজা ফুটপাতের ওপর ছড়িয়ে থাকা হলুদ পাতাগুলো যেন প্রকৃতির নিজস্ব সাজসজ্জা।

হ্যালোউইনের রহস্যময় আবহের সঙ্গে মিশেছে হেমন্তের কোমল সৌন্দর্য।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় শহরের চেহারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত ‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’ ‘ওই যে আর ডি বর্মনের বাপ যাচ্ছে!’ শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব শান্তিনিবাসের প্রবীণদের সঙ্গে সোনালি বিকেল ও পিঠা উৎসব এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষার তারিখ জানা যাবে ৩ নভেম্বরের মধ্যে বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি বন্ধুদের সঙ্গে কোথায় ঘুরতে গেলেন টয়া, দেখুন ৮টি ছবি
advertisement

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থ ঢেলেছে কারা?

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন দেশটির ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

কনস্টেবলের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি

২০২২ সালের এপ্রিল মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত

বাড়ি থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে সাময়িক বরখাস্ত
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও ৮৫ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বাসা থেকে মাদক উদ্ধার এবং ৮৫ জনকে আটকের ঘটনায় পুলিশ সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

একই সঙ্গে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। তাঁর এ কর্মকাণ্ডকে শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এসব কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের শাস্তিযোগ্য অপরাধে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সরকারি চাকরিবিধি অনুযায়ী এখন তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

এরপর তদন্ত হবে, শুনানি হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন