advertisement

এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ

এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ
ফটো কার্ড প্রিন্ট

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী মালয়েশিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কী কী দেখলেন এভারেস্টজয়ী বাবর আলী মালয়েশিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কী কী দেখলেন এভারেস্টজয়ী বাবর আলী ৩০ কোটি ডলারের প্রতিপক্ষকে পেছনে ফেলে ওয়াই কম্বিনেটরে জায়গা পেল স্টার্টআপ ‘টিলিয়ন’ ৩০ কোটি ডলারের প্রতিপক্ষকে পেছনে ফেলে ওয়াই কম্বিনেটরে জায়গা পেল স্টার্টআপ ‘টিলিয়ন’
advertisement

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং
মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য। আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য

হেমন্তের বৃষ্টি, হালকা কুয়াশা আর ঝরে পড়া হলুদ পাতায় অন্য রকম এক রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের মিজুলা শহর। ৩১ অক্টোবর হ্যালোউইন ঘিরে শহরজুড়ে উৎসবের আমেজ। বাড়ির উঠান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সবখানেই ভূত, কঙ্কাল আর বিচিত্র সাজে জমে উঠেছে আয়োজন। প্রকৃতির রহস্যময় আবহে উৎসব পেয়েছে বাড়তি মাত্রা। ছবি তুলেছেন মোছাব্বের হোসেন। মিজুলার হেমন্তের বিকেল যেন কোনো রহস্যময় গল্পের দৃশ্য।

আকাশজুড়ে মেঘ, মাঝে ঝিরঝির বৃষ্টি। রাস্তার দুই পাশের হলুদ পাতায় ছড়িয়ে আছে শরতের সৌন্দর্য কখনো হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। দূরের গাছপালা আর বাড়িঘর ঝাপসা হয়ে তৈরি করছে রহস্যময় পরিবেশ।গাছের ডালে ডালে হলুদ আর সোনালি পাতার সমারোহ। বাতাসে দুলতে দুলতে কিছু পাতা ঝরে পড়ছে ভেজা ফুটপাতে।বৃষ্টিতে ভেজা ফুটপাতের ওপর ছড়িয়ে থাকা হলুদ পাতাগুলো যেন প্রকৃতির নিজস্ব সাজসজ্জা।

হ্যালোউইনের রহস্যময় আবহের সঙ্গে মিশেছে হেমন্তের কোমল সৌন্দর্য।সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বদলে যায় শহরের চেহারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালাতে গিয়ে সমাবেশে বক্তৃতা করেন। ৩০ অক্টোবর ২০২৬, ডেটোনা

আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন।

গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে।

তাদের বলা হচ্ছে, চুক্তি করার এখনই তাদের সেরা সুযোগ।তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণা নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব থাকবে না।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করতে কাতারের মধ্যস্থতাকারীরা গতকাল শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/170-koti-viu-drsker-mne-ken-jayga-kre-nil-pakistani-dharabahik-dar-e-nijat

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন