advertisement

আজিমপুরে সরকারি ফ্ল্যাট ছাড়ার নোটিশ: বিপাকে শিক্ষার্থীরা

আজিমপুরে সরকারি ফ্ল্যাট ছাড়ার নোটিশ: বিপাকে শিক্ষার্থীরা
সরকারি চাকরিজীবীদের ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট বা ভাড়াটেদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসার পর একটি ভবন থেকে মালপত্র সরিয়ে নিচ্ছেন এক ছাত্রী। আজ শনিবার সকালে। আজিমপুর সরকারি কলোনি, ঢাকা
ফটো কার্ড প্রিন্ট

সরকারি আবাসন পরিদপ্তরের নির্দেশে ৩১ অক্টোবরের মধ্যে সরকারি ফ্ল্যাট থেকে সাবলেট ও ভাড়াটে সরানোর নির্দেশের কারণে রাজধানীর আজিমপুরে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ইডেন ও বদরুন্নেসা কলেজের ছাত্রীরা মৌখিক চুক্তির তোয়াক্কা না করে হঠাৎ উচ্ছেদের শিকার হয়েছেন। ফাইনাল পরীক্ষার আগে বাসাছাড়া ও নিরাপত্তার শঙ্কায় তাঁদের শিক্ষাজীবন বিপর্যস্ত। তারা জরুরি ভিত্তিতে আবাসিক হলে আসন বরাদ্দের দাবি জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’ চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’ এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয় ২২ বছরের মধ্য খারাপ ফলাফল: শিক্ষার্থীদের ব্যর্থতা, নাকি শিক্ষাব্যবস্থার ব্যর্থতা? ২২ বছরের মধ্য খারাপ ফলাফল: শিক্ষার্থীদের ব্যর্থতা, নাকি শিক্ষাব্যবস্থার ব্যর্থতা? ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল ডেঙ্গু রোধে দেশি মাছে নতুন কৌশল ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ ভিটেমাটি বেদখল, গানও বেহাত—তবু অমলিন ‘ভ্রমর কইও গিয়া’ গানের রাধারমণ
advertisement

‘এখনো বিশ্বাস করতে পারছি না ৪০ হাজারের মধ্যে আমিও একজন হবো’

‘এখনো বিশ্বাস করতে পারছি না ৪০ হাজারের মধ্যে আমিও একজন হবো’

ফল প্রকাশের আগে দুই রাত ঘুমাতে পারেননি রিয়ানা। বৃষ্টির মধ্যে আল্লাহর কাছে কাঙ্ক্ষিত ফলের জন্য দোয়া করে পেয়েছেন সফলতা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে
মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ: ২৭২ ও ১৪২। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।আলোকস্বল্পতা, বৃষ্টি, বজ্রপাত মিলিয়ে চার দিনে অপ্রত্যাশিতভাবে খেলা বন্ধ হয়েছে ৯ বার। প্রতিবারই নষ্ট হয়েছে কিছু না কিছু সময়। প্রথম তিন দিনে নির্ধারিত ২৭০ ওভারের জায়গায় খেলা হতে পেরেছে প্রায় ৬০ ওভার কম। মিরপুর টেস্ট তারপরও শেষ চতুর্থ দিনেই।

ফলাফল—ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১–০তে।আজ লাঞ্চের আগেই ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, লিড দাঁড়ায় মাত্র ১৬৯ রানের। সেটিও না–ও হতে পারত যদি বল হাতে ৪ উইকেট পাওয়ার পর ব্যাট হাতেও টেস্টে নিজের প্রথম ফিফটিটা না করতেন নাঈম হাসান। গতকাল ৫৩ রানে ৬ উইকেট পড়ার পর উইকেটে এসেছিলেন নাঈম। সেখান থেকে বাংলাদেশ যেটুকুই লিড নিতে পেরেছে, তাতে নাঈমকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।তারপরও আগের দিনের ৬ উইকেটে করা ৭৯ রানের সঙ্গে আজ আর মাত্র ৬৩ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’

চাঁদা চেয়ে ফোন, ‘যদি ছেলেপুলে পাঠাতে হয়, ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’
একটি কারখানার সামনের সড়কে অস্ত্র হাতে সাব্বির

‘একটার মধ্যে যোগাযোগ করবে, ঠিক আছে?....একবার যদি ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না।’ চট্টগ্রাম নগরের পাঁচলাইশে চাঁদার জন্য এক ব্যক্তিকে এভাবেই মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।চাঁদার জন্য হুমকি দেওয়া এই ব্যক্তির নাম সাব্বির হোসেন ওরফে সানি।

তিনি বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। তাঁর বাড়ি সাতক্ষীরায় হলেও দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম নগরের হামজারবাগে বসবাস করে আসছেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে নগরের হামজারবাগের মোহাম্মদ ইউসুফ নামের এক প্রবাসীর ছেলেকে ফোন করে চাঁদা দাবি করেন সাব্বির। মোহাম্মদ শওকত নামের ইউসুফের ওই ছেলেও প্রবাসী ব্যবসায়ী। মুঠোফোনে সাব্বির তাঁকে হুমকি দিয়ে বলেন, ‘ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো।

তাঁর সঙ্গে কথা বলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন