এ সপ্তাহের শুরুতে সুপ্রভা তাসনিম বিডিনিউজে একটি খবর পড়লেন, যেখানে বলা হয়েছে, তাঁর বাবার বিরুদ্ধে ‘হত্যায় প্ররোচনা দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে। এমন কোনো মামলার কথা সুপ্রভা আগে কখনো শোনেননি। সুপ্রভার বাবা বিখ্যাত অভিনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। একের পর এক হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল, অথবা এসব মামলায় তাঁকে ‘গ্রেপ্তার দেখানো’ হয়েছিল।
মামলাগুলোর বেশির ভাগই ছিল ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে। এ ধরনের অসংখ্য মামলার মতোই প্রতিটি মামলার পেছনে বাস্তবে একজন মানুষের মৃত্যুর ঘটনা ছিল। কিন্তু আসামি করা হয়েছিল আওয়ামী লীগের কয়েক ডজন, কখনো কখনো শত শত নেতা-কর্মীকে।
অপরাধের সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ ছিল না; শুধু রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁদের আসামি করা হয়েছিল।সুপ্রভা বাড্ডার কোনো মামলার বিষয়ে কিছুই জানতেন না।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: যে আদালত জবাবদিহি করতে বাধ্য ননব্যারিস্টার রাজ্জাকের স্মৃতিকথা: ’৭১ ইস্যুতে ক্ষমা চাওয়া প্রশ্নে জামায়াতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ওই মামলায় তাঁর বাবাকে গ্রেপ্তার দেখানোও হয়নি।
সূত্র: প্রথম আলো

কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%,
জিপিএ-৫ পেলেন ৮৮৬ জন
মিরপুরের ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র ওয়াওজা এন্টারটেইনমেন্ট মিউজিয়াম হলে কী কী আছে, কেন...
আজিমপুরে সরকারি ফ্ল্যাট ছাড়ার নোটিশ: বিপাকে শিক্ষার্থীরা
এইচএসসি ২০২৬: ১৩৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস, শূন্য পাস ২৯৩টিতে
আজিমপুরে হঠাৎ বাড়িওয়ালার নোটিশ, হন্যে হয়ে বাড়ি খুঁজছেন ছাত্রীরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন