মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি মনে করছেন। তবে কীভাবে এ যুদ্ধের অবসান হবে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গতকাল শুক্রবার ইরান যুদ্ধ নিয়ে কথা বলেন ট্রাম্প। কানসাস সিটির বেতারকেন্দ্র কেসিএমওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি শিগগিরই শেষ হতে যাচ্ছে।
আমাদের এমন নিশ্চয়তা প্রয়োজন, যাতে (ইরান) কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করে।’যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে কাতার। গতকাল কাতারের মধ্যস্থতাকারীরা আবারও তেহরানে যান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এ আলোচনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।ট্রাম্প আরও বলেছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে না।যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছে কাতার।
সূত্র: প্রথম আলো

সিডনিতে অ্যাওয়ার্ড পেলেন কাউন্সিলর শিরিন আক্তার
একসঙ্গে পানির ওপর ছয় তিমি, ক্যামেরায় ধরা পড়ল খাবার সংগ্রহের দৃশ্য
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
একসঙ্গে পানির ওপর ছয় তিমি, ক্যামেরায় ধরা পড়ল খাবার সংগ্রহের দৃশ্য
সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন