১৯৬৩ সালের যুক্তরাজ্য। একদিকে স্নায়ুযুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ক্ষমতাসীন সরকারের ভেতরে অস্বস্তি। দেশটির যুদ্ধবিষয়ক মন্ত্রী জন প্রোফুমো পার্লামেন্টে দাঁড়িয়ে এক তরুণীর সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করলেন। তাঁর বক্তব্য, ওই নারীর সঙ্গে পরিচয়ে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সেই বক্তব্যই হয়ে উঠল তাঁর রাজনৈতিক জীবনের পতনের কারণ।
বেরিয়ে এল এমন এক সম্পর্কের কথা, যাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এক সোভিয়েত কূটনীতিক, লন্ডনের অভিজাত সমাজ, সংবাদমাধ্যমের অনুসন্ধান এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ওই নারীর নাম ক্রিস্টিন কিলার। বয়স তখন মাত্র ১৯। আর প্রোফুমো ছিলেন ৪৮ বছর বয়সী, বিবাহিত, প্রভাবশালী এক রাজনীতিক।
তাঁদের সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠেছিল একটি প্রশ্ন, একজন মন্ত্রী পার্লামেন্টে মিথ্যা বললে তাঁর পরিণতি কী হতে পারে?যুক্তরাজ্যের ইতিহাসে ঘটনাটি পরিচিত ‘প্রোফুমো অ্যাফেয়ার’ নামে।
সূত্র: প্রথম আলো

একসঙ্গে পানির ওপর ছয় তিমি, ক্যামেরায় ধরা পড়ল খাবার সংগ্রহের দৃশ্য
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
একসঙ্গে পানির ওপর ছয় তিমি, ক্যামেরায় ধরা পড়ল খাবার সংগ্রহের দৃশ্য
সিরিয়ায় বন্যা, ডুবন্ত গাড়ির ছাদ থেকে হেলিকপ্টারে চালক উদ্ধার
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন