কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ঘর থেকে অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জামতলী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৫) ডি-৩ ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তির নাম মো. আয়াছ (২০)। তিনি সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য বলে ক্যাম্প সূত্রে জানা গেছে।
আর আহত ব্যক্তির নাম সৈয়দ মোহাম্মদ (২৪)। তিনিও আরএসওর সদস্য। গতকাল রাতে তাঁরা দুজন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রোহিঙ্গা নেতাদের দাবি, এ ঘটনায় সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা জড়িত।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো

হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির
মূলধন বাড়াতে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়ছে মেঘনা ব্যাংক
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর
অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন