টেস্ট ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট পাওয়ার অভিজ্ঞতা হাসান মাহমুদের জন্য নতুন নয়। পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া কিংবা সংযুক্ত আরব আমিরাত, বিদেশের মাটিতে ৫ উইকেট পেয়েছেন আগেই। বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ইনিংসে ৫ উইকেটও এখন তাঁর। শুধু একটা জায়গায় ছিল অপ্রাপ্তি। দেশের মাটিতে কখনো ৫ উইকেট পাওয়া হয়নি।সেই অপেক্ষাও শেষ হলো আজ।
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে নিজের মাটিতে প্রথমবারের মতো ৫ উইকেট পাওয়ার স্বাদ পেলেন হাসান। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে, ভারতের বিপক্ষে চেন্নাইয়ে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে এবং আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে ৫ উইকেট পেয়েছিলেন তিনি।
এবার সেই তালিকায় যুক্ত হলো সিলেটও।দেশের মাটিতে এমন অর্জনের আনন্দটা সংবাদ সম্মেলনে লুকাননি হাসান, ‘দেশের মাটিতে ৫ উইকেট পাওয়াটা সব সময় আমার জন্য খুব স্পেশাল।
সূত্র: প্রথম আলো

প্রথম ইনিংসে ব্যাট করার মতো অবস্থায় নেই সাদমান
সাত ফরোয়ার্ডের বাংলাদেশ দলে গোল করার লোকের জন্য এমন হাহাকার কেন
হাসান মাহমুদের দিনে বাংলাদেশের আশা হৃদয়–মুশফিক
টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে এই দিনে নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব
৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন