ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।গোলাম পরওয়ার বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিব ও প্রধান যদি অনিয়মকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যাঁরা অনিয়ম করেছেন, তাঁদের সঙ্গে সিইসি ও ইসি সচিবের আঁতাত রয়েছে।
তাঁরা সাংবিধানিক পদে বসে এই পদের প্রতি সুবিচার করেননি।আজ শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।
আগামীকাল ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি সার্বিক অগ্রগতি তুলে ধরতে জামায়াত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।গতকাল ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের আখতার আহমেদ বলেছিলেন, উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।
সূত্র: প্রথম আলো

ভক্তদের ভিড় থেকে বাঁচতে দৌড়ে পালালেন অরিজিৎ সিং
শিশুদের হাতেই দেশের ভবিষ্যৎ: ডিএসসিসি প্রশাসক
শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে: ট্রাম্প
ঢাকা কলেজে জাতীয় সাংস্কৃতিক উৎসব শুরু
এলডিসি উত্তরণে বাড়তি সময়, কাজে লাগাতে হবে অর্থনৈতিক সংস্কারে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন