advertisement

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা

শয্যাদৃশ্যের আগে স্ত্রীর অনুমতি নিয়েছিলেন অভিনেতা
মোহিত মালিক। ইনস্টাগ্রাম থেকে
ফটো কার্ড প্রিন্ট

চলচ্চিত্রে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে অভিনেতাদের অস্বস্তি, ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি এখন আগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ে অভিনেতাদের সহযোগিতা করতে কাজ করেন ইন্টিমেসি কো-অর্ডিনেটর। এবার ‘মির্জাপুর: দ্য মুভি’র অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন অভিনেতা মোহিত মালিক ও অভিনেত্রী রসিকা দুগাল।

তাঁদের ভাষ্য, ইন্টিমেসি কো-অর্ডিনেটরের উপস্থিতিতে কাজটি অনেক বেশি স্বচ্ছন্দ ও পেশাদার হয়ে উঠেছিল। প্রেক্ষাগৃহে সাড়া ফেলা সিনেমাটি সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে। ভারত টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত মালিক জানান, ‘মির্জাপুর: দ্য মুভি’তে অভিনয়ের আগে কখনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করেননি তিনি। ফলে শুটিংয়ের আগে কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেত্রী রসিকা দুগাল তাঁকে স্বচ্ছন্দ হতে সাহায্য করেন।

পাশাপাশি ইন্টিমেসি কো-অর্ডিনেটর অঙ্কিতা পোদ্দার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেন।মোহিত জানান, শুটিংয়ের আগে তাঁরা দুজন নিজেদের স্বাচ্ছন্দ্য ও অস্বস্তির জায়গাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার রসচিঠি রসচিঠি চিড়িয়াখানায় ভোট! চিড়িয়াখানায় ভোট! বাঁশি যার যার, বাঁশ সবার বাঁশি যার যার, বাঁশ সবার নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন
advertisement

জাপান-কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য

জাপান-কোরিয়া সফর শেষে দেশে ফিরলেন ঢাবি উপাচার্য
জাপান ও দক্ষিণ কোরিয়ায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সফরকালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক সই...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন সেলিম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমির মোহাম্মদ সেলিম উদ্দিন শপথ নিয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই: চসিক প্রশাসক

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে নগর সরকারের বিকল্প নেই: চসিক প্রশাসক
চট্টগ্রামকে নান্দনিক, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে নগর সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন