advertisement

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান

থানচি থেকে রুমা: দুর্গম পথে নিজেকে জানার অভিযান
ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়া
ফটো কার্ড প্রিন্ট

পর্ব ১কিছু যাত্রা মানুষকে শুধু পাহাড়ের গভীরে নিয়ে যায় না, নিয়ে যায় নিজের অস্তিত্বের শেষ সীমা পর্যন্ত। যেখানে প্রতিটি পদক্ষেপে অনিশ্চয়তা, প্রতিটি বাঁকে অজানা বিপদ আর ক্লান্ত শরীরের কাছে বারবার হার মানতে চাওয়া মন। তবু মানুষ এগিয়ে যায় সাহস, জেদ আর বেঁচে থাকার অদম্য ইচ্ছাকে সঙ্গী করে। থানচি–রুমা সার্কিট ট্রেইলে আমার চার দিনের অভিযান ছিল তেমনই এক অভিজ্ঞতা।

জীবনের সবচেয়ে কঠিন, ভয়ংকর অথচ অবিস্মরণীয় এ যাত্রায় দেখেছি তিনটি বুনো জলপ্রপাত—তারপে সাইতার, জাদিপাই ও ত্লাবং। তবে এ গল্প শুধু পাহাড় আর জলপ্রপাতের নয়; এ গল্প ভয়কে জয় করার, অচেনা মানুষের আপন হয়ে ওঠার এবং প্রকৃতির বিশালতার সামনে নিজেকে নতুন করে আবিষ্কার করার।চকরিয়া থেকে আলীকদম হয়ে থানচি: পাহাড়ের পথে যাত্রা শুরুঢাকা থেকে বাসে চকরিয়া। সেখান থেকে ফাইস্যাখালী হয়ে চান্দের গাড়িতে আলীকদমের পানবাজার।

আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, সবুজ উপত্যকা আর মেঘের ছায়ায় ঢাকা দূরের চূড়া—পথের শুরুতেই প্রকৃতি যেন আমাদের অন্য এক জগতে স্বাগত জানাল।ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে নেওয়াআলীকদমে দামতুয়া ইন হোটেলে সতেজ হয়ে সকালের নাশতা সেরে আবার রওনা দিলাম থানচির উদ্দেশে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন
advertisement

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এবং কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া ও পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনা এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
কুমিল্লা নগরের একটি গলিতে সাদাপোশাকে দুই শিক্ষার্থীকে তল্লাশি করাকে কেন্দ্র করে পুলিশের দুই সদস্য ও তাঁদের এক সোর্সকে ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে তোলা

কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের পুলিশ লাইনস-সংলগ্ন রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।ওই তিনজনের একজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা।

অপর দুজনের একজন একই থানার কনস্টেবল হানিফ এবং অন্যজন পুলিশের সোর্স জাহিদ।পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁরা সাদাপোশাকে টহল দিচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন