advertisement

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার

চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার
বিবিন পেরুমপল্লি ও অতুল্য চন্দ্র। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

মালয়ালম সিনেমার অভিনেতা বিবিন পেরুমপল্লি ও অভিনেত্রী অতুল্য চন্দ্রকে গ্রেপ্তার করেছে ভারতের কেরালা রাজ্যের কোচি পুলিশ। এক চিকিৎসককে মারধর ও তাঁর কাছ থেকে প্রায় ৩ লাখ ২৫ হাজার রুপি মূল্যের মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের সঙ্গে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২ নভেম্বর কোচির ভিট্টিলা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। ৪১ বছর বয়সী ওই চিকিৎসকের অভিযোগ, অতুল্য চন্দ্র তাঁকে ফোন করে জানান, তাঁর এক আত্মীয় অসুস্থ। জরুরি চিকিৎসার প্রয়োজন। আগে থেকে পরিচিত হওয়ায় চিকিৎসক সেখানে যেতে রাজি হনঅভিনেত্রী অতুল্য চন্দ্র।

ইনস্টাগ্রাম থেকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অ্যাপার্টমেন্টে পৌঁছে তিনি দেখতে পান, সেখানে প্রায় ১২ জন অপেক্ষা করছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রসচিঠি রসচিঠি চিড়িয়াখানায় ভোট! চিড়িয়াখানায় ভোট! বাঁশি যার যার, বাঁশ সবার বাঁশি যার যার, বাঁশ সবার নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন নতুন নাটক, সঙ্গে গান–কবিতা, ছুটির দিনে ঢাকায় কী দেখবেন গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু
advertisement

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বর্তমানে বায়ুদূষণ এশিয়ার দেশগুলোর জন্য মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। বিশেষত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বায়ুদূষণের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী

দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী
শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন এবং কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া ও পুলিশবক্সে অগ্নিসংযোগের ঘটনা এক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
কুমিল্লা নগরের একটি গলিতে সাদাপোশাকে দুই শিক্ষার্থীকে তল্লাশি করাকে কেন্দ্র করে পুলিশের দুই সদস্য ও তাঁদের এক সোর্সকে ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে করে ক্যাম্পাসে নিয়ে মারধর করা হয়। বৃহস্পতিবার রাতে ক্যাম্পাসে তোলা

কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের পুলিশ লাইনস-সংলগ্ন রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।ওই তিনজনের একজন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শ্যামল সাহা।

অপর দুজনের একজন একই থানার কনস্টেবল হানিফ এবং অন্যজন পুলিশের সোর্স জাহিদ।পুলিশের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান কিশোর গ্যাংবিরোধী অভিযানের অংশ হিসেবে তাঁরা সাদাপোশাকে টহল দিচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন