তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ অবলম্বনে তৈরি হচ্ছে টেলিভিশন সিরিজ। এ প্রকল্পে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রযোজনা প্রতিষ্ঠান পেসসেটার প্রোডাকশনস ও যুক্তরাজ্যের প্রযোজনা প্রতিষ্ঠান কুডোস। সিরিজটির চিত্রনাট্য তৈরিতে তাহমিমা আনামের সঙ্গে কাজ করবেন এমি পুরস্কারের জন্য মনোনীত চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যালিসন ব্রাউন। ‘এমিলি ইন প্যারিস’, ‘ইয়ঙ্গার’ ও ‘আপলোড’-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করেছেন তিনি।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সিরিজটির সম্প্রচারের তারিখ কিংবা অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।‘আ গোল্ডেন এজ’ ও ‘দ্য গুড মুসলিম’-এর মতো প্রশংসিত ও পুরস্কারজয়ী বইয়ের লেখক তাহমিমা আনামের নতুন উপন্যাস ‘গুড বুকস’ প্রকাশের আগেই আলোচনায় এসেছে। বইটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়েছিল এডিনবরা বুক ফেস্টিভ্যালে।উৎসবের বিভিন্ন আলোচনা সভায় অংশ নিয়েছিলেন লেখক।
সেখানেই জানানো হয়, যুক্তরাজ্যের প্রকাশনা সংস্থা ক্যানংগেট বইটি প্রকাশের স্বত্ব কিনেছে।
সূত্র: প্রথম আলো

ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে
ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে ছিল, একজনের ফেরা হলো না
বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল
ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা পাওয়া যাবে বিকাশ অ্যাপে
আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন