জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ গত অর্থবছরে চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছিল। তবে দরপত্র, কার্যাদেশ, আন্তর্জাতিক অনুমতিসহ বেশির ভাগ প্রক্রিয়া শেষ হলেও সেই উদ্যোগ ব্যর্থ হয়। চলতি অর্থবছরে আবার দুটি চিতাবাঘ কেনার উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পাশাপাশি জাতীয় চিড়িয়াখানা তিনটি সিংহ, দুটি হায়েনা ও তিনটি উল্লুক কেনার প্রক্রিয়া শুরু করেছে। এসব প্রাণী কেনার জন্য ১ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ আছে।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. শাহিনুর আলম প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, চিড়িয়াখানায় থাকা সিংহ, হায়েনা ও উল্লুকের সঙ্গী নেই। দীর্ঘ সময় ধরে তারা নিঃসঙ্গ। তারা যেন সঙ্গী পায়, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া চিড়িয়াখানায় কোনো চিতাবাঘ নেই। এই প্রাণীর প্রতি দর্শনার্থীদের আগ্রহ রয়েছে। তাই চিতাবাঘও কেনা হবে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিতাবাঘ, সিংহ, হায়েনা ও উল্লুক কেনার জন্য ১২ অক্টোবর ইজিপিতে (ইলেকট্রনিক সরকারি ক্রয় ব্যবস্থা) দরপত্র দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে
ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে ছিল, একজনের ফেরা হলো না
বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল
ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা পাওয়া যাবে বিকাশ অ্যাপে
আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন