ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তাদের জন্য বরাদ্দ গাড়িতে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খানের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।এদিনই ডিএসসিসি কর্মকর্তাদের গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ ও ব্যবহারে অনিয়ম নিয়ে প্রথম আলোতে ‘গাড়িতে ইচ্ছেমতো জ্বালানি বরাদ্দ নেন কর্মকর্তারা, যাতায়াতে ব্যবহার করেন অ্যাম্বুলেন্সও’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এ প্রতিবেদন প্রকাশের পর কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দের ব্যবস্থা নিল ডিএসসিসি।অফিস আদেশে বলা হয়েছে, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী জ্বালানি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো

গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান
জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু,
গুলি করেছে কে
ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে
হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন