২০০৩ সালের ১৬ অক্টোবর শ্যামলীর বাসভবনে শামসুর রাহমানের এ সাক্ষাত্কার নিয়েছিলেন নাসির আলী মামুন। সাক্ষাৎকারটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল ২০০৭ সালের ১৭ আগস্ট কবির মৃত্যুদিনে। এত দিন ছাপা কাগজে থাকা সাক্ষাৎকারটি আজ অন্য আলো অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।নাসির আলী মামুন: রাহমান ভাই, সম্প্রতি লেখা একটা কবিতা পড়েন।শামসুর রাহমান: ‘বন্ধু, খানিক দাঁড়াও এই/ ঝোপের ধারে।
পরে নাহয় পা চালিয়ে/ যাওয়া যাবে অন্য পথে,/ যেখান থেকে আখেরে ঠিক পৌঁছে যাব/ অভীষ্ট সেই সাগরতুল্য সভাস্থলে।‘এখানে এক মুক্তিযোদ্ধা চিরনিদ্রা/ নিয়েছিলেন আলিঙ্গনে যুদ্ধ করে বিদেশি সব শত্রুসেনা/ এবং নিজের দেশের কিছু ঘৃণ্য লোকের ঘোর বিরুদ্ধে।/ বন্ধু, এমন স্থানে খানিক নত মাথায়/ না দাঁড়ালে ভুলের বোঝা বইতে হবে।‘ঝোপের পাশে অবহেলায় শুয়ে থাকা/ মুক্তিযোদ্ধা এখনো কি এই এলাকার কিছু লোকের/ স্মৃতিতে খুব ঝলসিত?
নাকি সবাই/ অবহেলার আস্তাকুঁড়ে কবর দিয়ে আছে সুখে?‘বন্ধু এবং আমি নানা ভাবনা বয়ে নিয়ে/ যাচ্ছি হেঁটে অভীষ্ট সেই সাগরতুল্য সভাস্থলে।/ যাচ্ছি হেঁটে, সূর্য ডোবার আগেই হেঁটে/ যেতে হবে সবার মাঝে মুক্ত মনে, যেতেই হবে।‘দেরি করা চলবে না আর, কোথাও আর থামলে এখন চলবে না ভাই,/ সূর্য ডোবার আগেই আশা জাগিয়ে রেখে/ চলতে হবে, চলো বন্ধু, এগোই চলো ভবিষ্যতের খোলা পথে।’[‘সাগরতুল্য সভার দিকে’, ‘গন্তব্য নাইবা থাকুক’ (২০০৪) শামসুর রাহমান]মামুন: কবি...
সূত্র: প্রথম আলো

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের
নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা
দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে
ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন