ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’ দোয়েল ও মিডিয়াস্টার এমসিএনের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ঢাকা, ২৯ অক্টোবর ২০২৬ ডিজিটাল কনটেন্টের মনিটাইজেশন, কপিরাইট সুরক্ষা, আয় বৃদ্ধি ও ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় সহযোগিতার লক্ষ্যে প্রথম আলো ডিজিটালের উদ্যোগ মিডিয়াস্টার মাল্টি-চ্যানেল নেটওয়ার্ক (এমসিএন) সেবার সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে ওটিটি প্ল্যাটফর্ম ‘দোয়েল’।ঢাকায় আজ বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অংশীদারত্বের আওতায় দোয়েলের ডিজিটাল কনটেন্ট ব্যবস্থাপনা, মনিটাইজেশন, চ্যানেল অপটিমাইজেশন এবং কনটেন্টের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণে সহযোগিতা করবে মিডিয়াস্টার এমসিএন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দোয়েলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জাহিন আহম্মেদ, বিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান তানভির আহমেদ, কনটেন্ট বিভাগের যৌথ দায়িত্বপ্রাপ্ত আবীর ফেরদৌস ও সাব্বির ইয়াসির আরাফাত, রেভিনিউ বিভাগের সহকারী ব্যবস্থাপক আপেল আকবর এবং লিগ্যাল বিভাগের সহকারী ব্যবস্থাপক চন্দনা জাহান।মিডিয়াস্টার এমসিএনের পক্ষে উপস্থিত ছিলেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক বাবলু চাকমা।দোয়েল ওটিটির মূল প্রতিষ্ঠান এনিগমা মাল্টিমিড...
সূত্র: প্রথম আলো

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের
নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা
দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে
ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন