কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এরপর সেখানে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। নেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। জারি করা হয় চূড়ান্ত নিয়োগের ভুয়া অফিস আদেশও। এভাবে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুস সালাম (৪৪)।
আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট।এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুস সালামের নেতৃত্বে একটি চক্র কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি দেখে চাকরির জন্য আবেদন করেন অনেকে।
তাঁদের মধ্য থেকে প্রায় ১০০ জনকে নিয়ে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত পরীক্ষা নেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

শামসুর রাহমানের সাক্ষাৎকার: সময় সব ধূসর করে দেয়
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে
সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন