এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রাথমিক শাখার সদস্যসহ চার কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চারজনকেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে দূরের বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে।এ নিয়ে পাঁচ দিনের ব্যবধানে সংস্থাটির ১৪ কর্মকর্তাকে বদলি করা হলো।
এর আগে ২৫ ও ২৬ অক্টোবর দুই দফায় এনসিটিবির ১০ কর্মকর্তাকে বদলি করা হয়।‘হঠাৎ’ এনসিটিবির নয় কর্মকর্তাকে একযোগে বদলিআজ যে চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে এনসিটিবির সদস্য (প্রাথমিক) অধ্যাপক মো. ইকবাল হায়দারকে পঞ্চগড় সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক মো. আব্দুল মুমিন মোচ্ছাব্বিরকে বান্দরবান সরকারি মহিলা কলেজ, অধ্যাপক মো. সাফায়েত আলমকে কুড়িগ্রাম সরকারি কলেজ ও সংস্থাটির উপসচিব (সহযোগী অধ্যাপক) সিরাজুল ইসলামকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে সংযুক্ত করা হয়েছে।বদলি করা চার কর্মকর্তাকে আগামী ১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল ছাড়তে (অবমুক্ত হওয়া) বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো

শামসুর রাহমানের সাক্ষাৎকার: সময় সব ধূসর করে দেয়
সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ
ইউটিউব চ্যানেল ব্যবস্থাপনায় মিডিয়াস্টার এমসিএনের সঙ্গে দোয়েল ওটিটির চুক্তি
সরকার চাইলেই কি টাকা ছাপাতে পারে
সার্বিয়াকে শিক্ষার্থীরা যেভাবে পুনরুদ্ধার করল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন