advertisement

ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ

ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
হাইকোর্ট ভবন
ফটো কার্ড প্রিন্ট

ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।ফলে ছয় প্রশাসক স্বাভাবিকভাবেই তাঁদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।এর আগে ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন গত ২২ ফেব্রুয়ারি জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।এই প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আবেদনকারী হয়ে গত ৪ মার্চ রিটটি করেন।

ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।রিট আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৪৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজে শুনানিতে অংশ নেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি প্রি-ম্যাচিউর বিবেচনায় আদালত তা খারিজ করে দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬) পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই ব...
advertisement

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের আলাদা অভিযানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্ট্রোকের লক্ষণ শনাক্ত ও জরুরি চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ

স্ট্রোকের লক্ষণ শনাক্ত ও জরুরি চিকিৎসায় জনসচেতনতা বাড়ানোর তাগিদ

স্ট্রোকের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার ওপর রোগীর জীবন ও সুস্থতা অনেকাংশে নির্ভর করে। তাই স্ট্রোকের লক্ষণ শনাক্ত করা এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি-আধুনিকায়নে সংসদীয় কমিটির নির্দেশনা

প্রতিরক্ষা খাতের সক্ষমতা বৃদ্ধি-আধুনিকায়নে সংসদীয় কমিটির নির্দেশনা

প্রতিরক্ষা খাতের বিভিন্ন সংস্থার সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন