দক্ষিণি সিনেমা ‘পেড্ডি’তে নিজের চরিত্রের উপস্থাপন নিয়ে বিতর্কের মুখে এবার মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সিনেমাটিতে তাঁর চরিত্রকে যৌন আবেদননির্ভরভাবে উপস্থাপন ও নারীর অবমাননা করার অভিযোগ উঠেছিল। এবার সেই বিতর্ক নিয়ে নিজের দায় স্বীকার করেছেন অভিনেত্রী। তাঁর মতে, দৃশ্যগুলো নিয়ে আরও জোরালোভাবে আপত্তি জানানো উচিত ছিল তাঁর।
সম্প্রতি করণ জোহরের সঞ্চালনায় ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের নবম মৌসুমে অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন জাহ্নবী। সেখানেই উঠে আসে ‘পেড্ডি’ বিতর্ক। অনুষ্ঠানে করণ জানতে চান, সিনেমাটিতে যৌন আবেদননির্ভর উপস্থাপন নিয়ে সমালোচনায় সময় অভিনেত্রী নিজে কেন দৃশ্যগুলো ঠেকানোর চেষ্টা করেননি? বিষয়টি তাঁকে কীভাবে প্রভাবিত করেছে, তা জানতে চান তিনি।জবাবে জাহ্নবী বলেন, সিনেমাটির পেছনে অনেক মানুষ পরিশ্রম করেছেন।
তাই এ নিয়ে কথা বলতে শুরুতে দ্বিধায় ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো

‘সহজ মানুষ’-এর আনুশেহ কেন বড় মঞ্চে নেই?
নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী
নিজেকে ‘গর্বিত নকশাল’ বলে বিজেপি সরকারকে কটাক্ষ নাসিরউদ্দিন শাহর
উদয় এখন কোথায়, কী করছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন