প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতেছে সাগর–আলিফদের দল। ইরাকের সুলায়মানিয়ায় আজ এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০।বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ।
চার সেটে তাঁর সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬। শুরুতে ধাক্কা খেলেও তিন আর্চারের সম্মিলিত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত সোনা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে।এশিয়া কাপ ও বিশ্ব র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে এটি বাংলাদেশের দ্বিতীয় সোনা।
এর আগে গতকাল বুধবার নারী কম্পাউন্ড দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০–২২০ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছিলেন বাংলাদেশের মেয়েরা।তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে ৫৫ পয়েন্ট তোলে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন