রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি কৃষিকাজের পাশাপাশি পবার নওহাটা বাজারে সবজির দোকান চালাতেন। তিন ছেলেমেয়ের মধ্যে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন।
একমাত্র ছেলে ঢাকায় নার্সিং বিষয়ে পড়াশোনা করছেন।নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিনের ভাষ্য, গতকাল রাতে বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাঁর স্বামী এশার নামাজ পড়তে যান। এরপর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় রাত ১২টার দিকে ঘরে থাকা আরেকটি চাবি অন্য একজনকে জানালা দিয়ে তালা খোলার ব্যবস্থা করা হয়।
এরপর বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।আবুল কালাম আজাদসাবিনা ইয়াসমিন বলেন, তাঁদের বাড়ির ছাদে উঠতে হয় বাড়ির বাইরে দিয়ে।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন