অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। কাজের খবর থেকে শুরু করে দিনযাপনের নানা গল্প নিজের ফেসবুকে ভাগাভাগি করে নেন ভক্তদের সঙ্গে। গতকাল একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন তিনি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—গতকাল সাদা পোশাকে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন মেহজাবীন। এসব ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে।
অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো পোস্ট করে তিনি মজা করেই লিখেছেন, ‘বেশি ভালো ভালো নয়।’ এটি আদতে নিউজিল্যান্ডের অল্টারনেটিভ/সোল ব্যান্ড লেইজারের গান। ছবির সঙ্গে গানটিও যুক্ত করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে অভিনেত্রীর নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ৫ হাজার ৭০০। অভিনেত্রীর ফেসবুক থেকে ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি মেহজাবীন।
অভিনেত্রীর ফেসবুক থেকেএদিকে মেহজাবীনের নতুন কাজের খবরও জানা গেছে।
সূত্র: প্রথম আলো

নারী দর্শকের কাছে আদর্শ স্বামী আবু বকর কে, কতটা মিল বাস্তবের সঙ্গে
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিকি মিনাজের সম্পর্কটা কী
যৌন আবেদননির্ভর উপস্থাপনা ঠেকাতে না পেরে জাহ্নবীর আফসোস
নিজেকে ‘গর্বিত নকশাল’ বলে বিজেপি সরকারকে কটাক্ষ নাসিরউদ্দিন শাহর
উদয় এখন কোথায়, কী করছেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন