স্বামী মারা গেছেন প্রায় ১৬ বছর আগে। পাঁচ মেয়েকে অনেক কষ্টে বড় করে বিয়ে দিয়েছেন। এখন তাঁর সংসারে একমাত্র সঙ্গী প্রতিবন্ধী ছেলে। বয়সের ভারে শরীরও আর আগের মতো চলে না। এর মধ্যে প্রতিদিনের আরেকটি বড় কষ্ট ছিল, দূরের গ্রাম থেকে পানি এনে খাওয়া। নিজের বাড়িতে নলকূপ না থাকায় সেই কষ্ট বয়ে বেড়াতে হয়েছে বছরের পর বছর। এবার বাড়ির কাছেই বসেছে সুপেয় পানির নলকূপ।
এতে যেন দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর জিথর গ্রামের মোছা. মালেখার।নতুন নলকূপের পাশে দাঁড়িয়ে মালেখা বলেন, ‘প্রায় ১৬ বছর হলো আমার স্বামী নাই। পাঁচ মেয়ের পর একমাত্র ছোয়ালডাও প্রতিবন্ধী। এই দূরের আরেক গাঁও থিকে পানি টানিয়া খাওয়ার কষ্টটা এবার মিটল।’ময়মনসিংহ বন্ধুসভার কিনে দেওয়া নলকূপমালেখার স্বামী গিয়াস উদ্দিন মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব একাই সামলেছেন তিনি।
অভাব-অনটনের মধ্যে পাঁচ মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন