জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি। পরীক্ষা চলবে ২১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত। শুক্রবার ও শনিবার বাদে অন্য দিনগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধি করা হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির একজন সদস্য।প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা। তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১০ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া পরীক্ষা নেওয়া হবে।’এর আগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন