বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের ঘনত্ব সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এ তথ্য প্রাক্-শিল্পায়নের সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহ চিত্র তুলে ধরার পাশাপাশি মানবসভ্যতা ও বৈশ্বিক অর্থনীতির সুরক্ষায় কার্বন নির্গমন কমানোর জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার দেওয়া তথ্যানুযায়ী ২০২৫ সালের শেষ নাগাদ বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই–অক্সাইডের ঘনত্ব হচ্ছে প্রতি ১০ লাখ ভাগের ৪২৬.৮ অংশ বা ৪২৬.৮ পিপিএম। এটি প্রাক্-শিল্পায়ন সময়ের মাত্রার ১৫৩ শতাংশ। এই অবিরাম বৃদ্ধি আগামী বছরগুলোতে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে বিশ্ব আবহাওয়া সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল কো ব্যারেট জানান, আরেকটি বছর মানেই আরেকটি নতুন রেকর্ড।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন