আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। আজ সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা। গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। ফলে দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ৩ হাজার ৮৪৯ টাকা। এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। তারপর পর পর দুই দিন সোনার দাম বাড়ল।
আজ রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা।
২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনা ভরিপ্রতি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
সূত্র: প্রথম আলো

চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, অর্থনীতিতে কী প্রভাব
গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত
বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে
আরএকে সিরামিকসের বিক্রি বৃদ্ধি পাওয়ায় লোকসান কমেছে
সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন