জনপ্রিয় ট্রাভেল ভ্লগার রুহি চেনাত। কিছুদিন আগে তিনি পৃথিবীর সবচেয়ে দুর্গম দ্বীপ ত্রিস্টান দ্য কুনার উদ্দেশ্যে এক কঠিন সমুদ্রযাত্রায় বের হন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই অভিযানের কথা জানাতে গিয়ে তিনি লেখেন, এই জাহাজ তাদের বিশ্বের সবচেয়ে দুর্গম দ্বীপে নিয়ে যাচ্ছে।
কিন্তু এই যাত্রাটি ৭৫ দিনের কঠিন কষ্ট ও জীবনের ঝুঁকিতে ভরা এক অভিজ্ঞতায় রূপ নিতে চলেছে।তাঁর এই ভ্রমণের সবচেয়ে ভয়ের বিষয় ছিল, যাত্রীদের মধ্যে কেউ একজন হান্টাভাইরাস নামের একটি মারাত্মক সংক্রামক ভাইরাসে আক্রান্ত। জাহাজে ওঠার পর মানুষ অসুস্থ হবে, মারা যাবে এবং পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়বে। এমন একটি চরম অনিশ্চিত ও ভয়ের পরিস্থিতির মধ্য দিয়ে তাঁর যাত্রা শুরু হয়।শুধু এই আতঙ্কই নয়, শারীরিক কষ্টও ছিল অনেক।
বিমানযাত্রার ক্লান্তি, ভাইরাসের ভয়, লম্বা সময়ের এই অনিশ্চিত কোয়ারেন্টাইন, নিজ দেশ তুরস্কের মিডিয়ার নানা অপ্রত্যাশার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন