বাংলা ১ম পত্র: অনুধাবনমূলক প্রশ্ন∎ কবিতা: মানবধর্মপ্রশ্ন: ‘তসবি’ ও ‘মালা’ দিয়ে জাত ভিন্ন করা যায় না কেন?উত্তর: মানুষ জন্ম ও মৃত্যুর সময় তসবি ও মালা ধারণ করে না বলে, তা দিয়ে জাত ভিন্ন করা যায় না। ‘মানবধর্ম’ কবিতায় লালন ফকির মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। তাঁর মতে, মানুষ বৃথাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করে। পৃথিবীতে কেউ তসবি, কেউ মালা ধারণ করে জাতের ভিন্নতা নির্ণয়ের চেষ্টা করে।
আদতে জন্ম ও মৃত্যুর সময় কেউ তসবি ও মালা ধারণ করে আসে বা যায় না। তাই তসবি ও মালা দিয়ে জাত ভিন্ন করা যায় না।প্রশ্ন: লালন মানুষের ধর্ম অভিন্ন মনে করেছেন কেন?উত্তর: পৃথিবীর সব মানুষকে সমান বিবেচনা করে লালন মানুষের ধর্মকে অভিন্ন বলে ঘোষণা করেছেন।লালন মানুষে মানুষে জাতিগত ও ধর্মীয় ভেদাভেদে বিশ্বাসী নন। তাঁর মতে, মানবতাই হলো মানুষের জীবনের একমাত্র সত্য, একমাত্র ধর্ম। মানবতার ধর্মেই প্রত্যেক মানুষের জীবন মহীয়ান হয়ে ওঠে।
তাই তিনি মানুষের ধর্ম অভিন্ন বলে মনে করেছেন।
সূত্র: প্রথম আলো

সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর
ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ
আনন্দবাজারের দেশি মাছ
তিন বিজ্ঞানীর ভ্রমণ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন