advertisement

হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর

হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করলেন আসিফ আকবর
সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত এ গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়
ফটো কার্ড প্রিন্ট

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি করার ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করা হয়। ভোরে কার্যালয় থেকে বিকট শব্দ শুনে নিচে নেমে এসে গাড়ির পেছনের ডানপাশের দরজার কাচ ভাঙা দেখতে পান বলে মামলার এজাহারে জানান আসিফ আকবর। গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

এ সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আজ রোববার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আসিফ আকবর বাদী হয়ে এই মামলা করেছেন।

পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলিমামলার এজাহার অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে নিজের ব্যক্তিগত গাড়িটি পার্কিং করে ভবনটির তৃতীয় তলায় নিজের কার্যালয়ে ছিলেন আসিফ আকবর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাদা গুটির জন্য ৩ দানে  চেকমেট খুঁজে বের কর সাদা গুটির জন্য ৩ দানে চেকমেট খুঁজে বের কর ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ ঢাকা উত্তর–দক্ষিণসহ ছয় সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রিট খারিজ আনন্দবাজারের দেশি মাছ আনন্দবাজারের দেশি মাছ তিন বিজ্ঞানীর ভ্রমণ তিন বিজ্ঞানীর ভ্রমণ বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোরের জামিন মঞ্জুর
advertisement

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন আসতে পারে। নীতিমালা সংশোধনের পর নতুন করে আবেদন নেওয়ার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার

নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নেতানিয়াহুর দলের, নিশানায় কাতার

ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের সংগঠিত করতে কাতারের অর্থায়নের অভিযোগ তুলেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। বিষয়টি তদন্ত করছে শিন বেত।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন