advertisement

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ
সরকারবিরোধী বিক্ষোভে রাজপথে ইসরায়েলিরা। তেল আবিব, ইসরায়েল, ২৪ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলের তেল আবিব শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। পার্লামেন্ট নির্বাচনের তিন দিন আগে গতকাল শনিবার তাঁরা রাজপথে নামেন।বিক্ষোভকারীরা সরকারের বিরোধিতার পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার স্বাধীন তদন্ত দাবি করেন।আগামী মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নির্বাচন। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন।

নির্বাচনের তিন দিন আগে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী বিক্ষোভ করেন হাজারো মানুষ।‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের আয়োজন করে। তিন বছর আগে হামাস যাঁদের জিম্মি করে গাজায় নিয়ে গিয়েছিল, তাঁদের পরিবারের সদস্যরা এই সংগঠন প্রতিষ্ঠা করেন।

হামাসের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার জবাবদিহি দাবি করে আসছে সংগঠনটি।পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ধরপাকড়, হেবরনে ঘরছাড়া প্রায় ৩০০ পরিবারবিক্ষোভ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে আমরা সত্য উদ্‌ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা ও রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তিন বছরের আন্দোলনের চূড়ান্ত আয়োজন করতে যাচ্ছি।’ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, শুধু তেল আবিব নয়, ইসরায়েলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে লোকজন জড়ো হন।বিক্ষোভে যোগ দেন বিরোধী দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত... পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় যুদ্ধবাজ নেতানিয়াহু কি এবারও টিকে যেতে পারেন যুদ্ধবাজ নেতানিয়াহু কি এবারও টিকে যেতে পারেন নেতানিয়াহু ক্ষমতা ছাড়লে কি গ্রেপ্তার হতে পারেন, আইসিসির পরোয়ানার কী হবে নেতানিয়াহু ক্ষমতা ছাড়লে কি গ্রেপ্তার হতে পারেন, আইসিসির পরোয়ানার কী হবে বিদায়, জান্থি! বিদায়, জান্থি!
advertisement

এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড

এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনলো বোর্ড

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী- শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের ঘোষণা দেওয়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় অটোরিকশা চালক আটক

চট্টগ্রামের পটিয়ায় গরু চুরি করে জবাই করে মাংস নিয়ে পালিয়ে যাওয়ার সময় আবদুর রহিম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে আটক করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বদলে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির নীতিমালা

বেসরকারি স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালায় পরিবর্তন আসতে পারে। নীতিমালা সংশোধনের পর নতুন করে আবেদন নেওয়ার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন