ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব প্রায়ই পড়ে খেলার মাঠে। ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানো নিয়ে কম আলোচনা হয়নি। তবে ফুটবলে সেই বৈরিতা টেনে আনতে চান না ভারত ও পাকিস্তানের কোচ-অধিনায়কেরা। মাঠে লড়াই হবে ঠিকই, কিন্তু ম্যাচ শেষে হাত মেলাতে আপত্তি নেই কারও। প্রয়োজনে হবে কোলাকুলিও!আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।
উদ্বোধনী দিনেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বেলা সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। আটবারের চ্যাম্পিয়ন ভারত এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এসেছে। অন্যদিকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে প্রথমবারের মতো সাফের শিরোপা জয়ের আশায় পাকিস্তান।আজ ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দুই দলের কোচ ও অধিনায়কের কথায় ছিল লড়াইয়ের প্রস্তুতি, জয়ের প্রত্যয় আর সম্প্রীতির বার্তা।
ভারতীয় কোচ নওশাদ মুসাকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাচ শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন কি না, জার্সি বদল করবেন কি না?
সূত্র: প্রথম আলো

ডারউইন টেস্টের পর হেরেই যাচ্ছে বাংলাদেশ, সিমন্স বললেন ‘ব্যাটিং ভালো করিনি’
ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
কোচের চোখ ট্রফিতে, হামজাকে উপহার দিয়ে শুরু করতে চান তপু
আনন্দ নিয়েই ক্রিকেট খেলি
নিজের সেঞ্চুরির চেয়ে দলের জয়ই মুখ্য

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন