প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক স্লোগানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে আলোচিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
চুক্তিভিত্তিতে নিয়োজিত এ কর্মকর্তাকে ৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জন প্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।গত রোববার রাজধানীর এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান।
সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, অনেকে তার এ মন্তব্যকে পরবর্তী পদায়নের জন্য প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে বিবেচনা করতে পারেন।
সূত্র: প্রথম আলো
মারজুক রাসেল লিখেছিলেন— ‘আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে’ সারা জীবন প্রেম–ভালোবাসা থেকে নিজেকে সংগত কারণেই সরিয়ে রাখতে হয়েছিল। কৈশোরের যে বয়সে মনের পাতায় রং লাগে, চোখে লাগে ঘোর, আর বিপরীত লিঙ্গের মানুষের প্রতি তৈরি হয় কুসুম কুসুম ভালোলাগা, তখন আমাকে জোর করে এসব অনুভূতি সরিয়ে রাখতে হয়েছিল।
কারণ, আমার দাদির একটা প্রবাদ ছিল— ‘ভাতের কুড়কুড়ি কি যৌবনের কুড়কুড়ি।’ সহজ কথায়, পেটে ভাত থাকলে সবই ভালো লাগে, কিন্তু পেটে ক্ষুধা থাকলে আর কিছুই ভালো লাগে না। পদ্মার পাড়ে জন্ম নেওয়া আমার জীবনটাও যেন নদীরই প্রতিচ্ছবি। পদ্মা যেমন শীতকালে শুকিয়ে যায়, আমার জীবনটাও কৈশোরের সময়ে একেবারে শুকিয়ে গিয়েছিল। পেটে ভাতের সংস্থান নেই। পরনের কাপড়ে শত তালি। এক পোশাকেই বছর পার করতে হয়। এর পাশাপাশি পড়াশোনাটা ছিল গরিবের ‘ঘোড়া রোগ’।
তবু কোনো রকম চালিয়ে নিচ্ছিলাম।
সূত্র: প্রথম আলো
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এসকেএস ফাউন্ডেশন’ তাদের একটি প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ইডকল–এর অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়নাধীন ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের জন্য ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে ৩২ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ই–মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদের নাম ও পদসংখ্যা -পদের নাম: সেলস অফিসার কাম টেকনিশিয়ান -পদসংখ্যা: ৩২ জন -শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/রিনিউয়েবল এনার্জি টেকনোলজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা কিংবা পদার্থবিজ্ঞানে বিএসসি ডিগ্রি থাকতে হবে।৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জনঅভিজ্ঞতা ও অন্যান্য দক্ষতাএনজিও ব্যবসায়িক ক্ষেত্রে দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
সোলার ইনভার্টার ও ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে জ্ঞান থাকতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন